ভৈরবে কোটি টাকার পে-অর্ডার জালিয়াতি, বিদ্যুৎতের কর্মচারী বরখাস্ত

bcv24 ডেস্ক    ০৩:১৯ এএম, ২০২২-০৪-২৪    92

ভৈরবে কোটি টাকার পে-অর্ডার জালিয়াতি, বিদ্যুৎতের কর্মচারী বরখাস্ত

কিশোরগঞ্জের ভৈরবে দুই কোটি টাকার পে-অর্ডার জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের কর্মচারী ও লাইন সরবরাহকেন্দ্রের সংযোগ সাহায্যকারী মাসুদ রানাকে (৩২) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. শ্যামল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মাসুদ রানা মামলার আসামি। গত ২২ মার্চ পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বিদ্যুৎ বিভাগের তদন্ত ও শৃঙ্খলা বিভাগ থেকে ১৮ এপ্রিল মাসুদ রানাকে সাময়িক বরখাস্ত করা হয়। মাসুদ রানা বর্তমানে জেলহাজতে। 

জালিয়াতির ঘটনায় মাসুদ রানার সঙ্গে প্রতারক শামিম আহমেদকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। পরে দুজনের স্বীকারোক্তি অনুযায়ী পে-অর্ডার জালিয়াতির মূলহোতা আবুমাছুম মো. মোতাসিনকে (৬০) ঢাকার গুলশান অফিস থেকে পুলিশ গ্রেফতার করে।

গত ১৫ মার্চ ভৈরবের ব্যবসা প্রতিষ্ঠান জেআই ইনপেক্স থেকে প্রতারক শামীম আহমেদ ও মাসুদ রানা ৪৭ হাজার বস্তা সিসেন্ট কেনার চুক্তি করে মূল্য পরিশোধ বাবত তারা একটি দুই কোটি টাকার পেঅর্ডার দেয় প্রতিষ্ঠানের নামে। পেঅর্ডারটি ঢাকার মতিঝিল শাখা থেকে ইস্যু করা হয় দেখা যায়। প্রতিষ্ঠান মালিক দুলাল চন্দ্র সাহা পেঅর্ডারটি নগদায়ন করতে স্থানীয় আল আরাফা ইসলামী ব্যাংকে পাঠায়।

এ সময় দুই প্রতারকও ব্যাংকে যায়। ব্যাংক ম্যানেজার পে-অর্ডারটি দেখে সন্দেহ করেন। পরে ব্যাংকের মতিঝিল শাখায় ফোন করে জানতে পারেন পে-অর্ডারে স্বাক্ষরকারী অফিসারের নামে কোন অফিসার ওই শাখায় নেই এবং পে-অর্ডারটি এই শাখা থেকে ইস্যু করা হয়নি।

তারপর ম্যানেজার পুলিশ ডেকে দুই প্রতারককে ধরিয়ে দেন এবং ব্যাংক কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে একটি জালিয়াতির মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. শ্যামল মিয়া জানান, পে-অর্ডারটি জালিয়াতির মূলহোতা ঢাকার তিন প্রতারক। এদের মধ্য আবুমাছুম মো. মোতাসিনকে ঢাকার গুলশান থেকে গ্রেফতার করা আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া আরও দুজন পলাতক রয়েছেন। এ প্রতারণার সঙ্গে ভৈরব বিদ্যুৎ অফিসের মাসুদ রানা ও শামীম জড়িত রয়েছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত