বিশ্বকাপ সাফল্য নির্ভর করছে বোলারদের ওপর: আশরাফুল

bcv24 ডেস্ক    ১০:৩৪ পিএম, ২০১৯-০৪-২৭    571


বিশ্বকাপ সাফল্য নির্ভর করছে বোলারদের ওপর: আশরাফুল

রাউন্ড রবিন পদ্ধতিতে হবে এবারের বিশ্বকাপ। ১০ দলের প্রত্যেকে একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। দুই বছর আগে এই ইংল্যান্ডেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। তাই তারাও স্বপ্ন দেখছে বিশ্বকাপ শেষ চারে খেলার। কিন্তু বিশ্বকাপের নতুন পদ্ধতির কারণে ভালো করা কঠিন হবে মনে করেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার মতে, এই টুর্নামেন্টে বাংলাদেশের সাফল্য নির্ভর করছে বোলারদের ওপর।

সিনিয়র পাঁচ ক্রিকেটার হিসেবে আছেন মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। ১৫ জনের বাকিরা তরুণ। তারুণ্যে ভরা একটি দল নিয়ে এবার ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। এই দলের ওপর আস্থা রাখছেন আশরাফুল।

ইংলিশ কন্ডিশনে উইকেট যেমনই হোক না কেন ভালো বোলিং করতে না পারলে ম্যাচ জেতা কঠিন হবে বললেন আশরাফুল, ‘এনিয়ে আমরা ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছি। বিশ্বকাপ বিবেচনায় এটাই সবচেয়ে অভিজ্ঞ দল। পাঁচ জন ক্রিকেটার আছেন যারা ১২ বছরের উপরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। গত বিশ্বকাপে আমরা কোয়ার্টার ফাইনালে খেলেছিলাম। কিন্তু এবার সেমিফাইনালে যেতে হলে আমাদের কমপক্ষে পাঁচ থেকে ছয়টি ম্যাচ জিততে হবে। আমি মনে করি, সেমিফাইনাল খেলা একটু কঠিন হয়ে যাবে। কন্ডিশন বিবেচনায় আমাদের বেশির ভাগ বোলারদের ইনজুরি সমস্যা আছে। যেই ধরনের উইকেটে খেলা হবে, সেখানে  ভালো বোলিং না করলে ম্যাচ জেতা কঠিন হবে। টিম হিসেবে সেরা দল হলেও আগের মতো সাফল্য পাওয়া কঠিন হবে।’

অন্য দলগুলোর পেসারদের চেয়ে বাংলাদেশের পেসাররা গতিতে কিছুটা পিছিয়ে আছে মনে করছেন সাবেক এই অধিনায়ক। তিনি বললেন, ‘আমাদের বোলারদের যে গতি, এই জায়গায় মনে হয় আমরা একটু পিছিয়ে থাকবো। আমাদের বেশির ভাগ পেসারের গতি ঘণ্টায় ১৩০-১৩৫ কিলোমিটার, কেবল রুবেল ১৪০ এ বোলিং করতে পারে। আমাদের জন্য ভালো ব্যাপার হলো মাশরাফি অধিনায়ক। ভালো অধিনায়ক থাকলে এসব ছোটখাটো জিনিস কাটিয়ে ওঠা যায়। সিনিয়ররা যদি তাদের সেরাটা এবং জুনিয়ররা যদি নির্ভীক ক্রিকেট খেলতে পারে তাহলে ভালো কিছু আশা করতে পারি। কিন্তু ম্যাচ ধরে ধরে চিন্তা করলে একটু কঠিন।  এই ধরনের কন্ডিশনে আমাদের থেকে বাকি দলগুলো অনেক ভালো।’

নতুন খেলোয়াড়রা বিশ্বকাপে ভয়-ডরহীন ক্রিকেট খেলে দলকে সহায়তা করবেন বিশ্বাস আশরাফুলের। এই বিশ্বকাপ দেশের কয়েক জন ক্রিকেটারকে নতুন করে চেনাবে আশাবাদী তিনি, ‘বিশ্বকাপ খেলোয়াড়দের  তারকা বানায়। ওখানে ভালো খেলতে পারলে দেশের সঙ্গে নিজের সুনামও হয়। ৭ জন প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে, তারা এরইমধ্যে বাংলাদেশের সুপারস্টার। এখন শুধু আরেকটা ধাপ, যেখানে পুরো বিশ্ব বাংলাদেশের এই ক্রিকেটারদের অনুসরণ করবে। এদের জন্য শুভ কামনা রইল।’

বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে বড় শক্তির জায়গা মনে করেন আশরাফুল, ‘আমাদের সুবিধা হচ্ছে মুশফিক, সাকিব, তামিম, মাহমুদউল্লাহর মতো ব্যাটসম্যানরা। ওরা এনিয়ে চারটি বিশ্বকাপ খেলবে। এই মুহূর্তে তারা সেরা ফর্মে আছে। তারা যদি নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে যে কোনও দলের বিপক্ষে আমরা জিততে পারবো। একই সঙ্গে নিয়ন্ত্রিত বোলিংও জরুরি।’

ইংলিশ কন্ডিশনে তিনশ’র উপর রান না হলে ম্যাচে লড়াই করা কঠিন হবে। আশরাফুল এনিয়ে আশাবাদী, ‘আমাদের সামর্থ্য আছে। তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ অনেক অভিজ্ঞ। যে উইকেট থাকবে, আমার মনে হয় সেখানে ৩০০ করা সম্ভব। কয়েকটা দল বাদে অন্যান্যের বিপক্ষে প্রত্যেক ম্যাচেই সম্ভব।’

ব্যাটিং নির্ভর উইকেটে স্পিনারদের বৈচিত্র অনেক জরুরি। সাকিব-মিরাজকেও সাফল্য পেতে বৈচিত্রের ওপর জোর দিতে হবে বললেন আশরাফুল, ‘সাকিব ও মিরাজ দুইজনই আমাদের হোম কন্ডিশনে ভালো পারফর্ম করে যাচ্ছে। এখন ব্যাটিং উইকেটে আমাদের বোলাররা কেমন করে সেটা দেখার বিষয়। নিউজিল্যান্ডে দেখেছি ব্যাটিং উইকেট ছিল, সেখানে স্পিন বোলারদের বৈচিত্র না থাকায় ম্যাচ কঠিন হয়ে যায়। আফগানিস্তানের রশিদ ও মুজিব এবং ভারতের কুলদীপ ও চাহালদের স্পিনে বৈচিত্র আছে বলেই তারা সাফল্য পাচ্ছে। ভালো ব্যাটিং উইকেটে  স্পিন করাতে পারলে ব্যাটসম্যানদের জন্য রান করা কঠিন হয়ে যাবে।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত