বিষাক্ত বর্জ্য মেশানো পানি পান করে ১৩টি মহিষের মৃত্যু

bcv24 ডেস্ক    ১২:০২ এএম, ২০২২-০৪-২৫    133

বিষাক্ত বর্জ্য মেশানো পানি পান করে ১৩টি মহিষের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের কারখানার বিষাক্ত বর্জ্য মেশানো পানি পান করে ১৩টি মহিষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

রোববার (২৪ এপ্রিল) মহিষগুলো মারা যায়। এ বিষয়ে বারশত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বলেন, মহিষগুলোকে কৃষকরা সকালে মাঠে দিয়ে যান। একপর্যায়ে এসব মহিষ পাশের গোবাদিয়া খালের পানি পান করে। পরে একে একে ১৩টি মহিষ মারা যায়।

তৌহিদুল ইসলাম আরও বলেন, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের কারখানার বিষাক্ত পানি শোধন না করেই বর্জ্যসহ পানি খালে ছাড়া হয়। আগে কারখানা থেকে পানি ছাড়লে মাইকিং করা হতো। এখন তা করা হয় না। কৃষকদের সচেতন করা হয় না। সেজন্য এ দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানিয়েছেন মহিষের মালিকরা। সেইসঙ্গে মহিষের ক্ষতিপূরণও দাবি করেছেন তারা। মারা যাওয়া মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।

এ নিয়ে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের মহাব্যবস্থাপক মইনুল বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন সিইউএফএলের একটি বর্জ্য শোধনাগার ইটিপি রয়েছে। আমরা পানি শোধন করেই খালে ছাড়ি। যে স্থানের পানি খেয়ে মহিষগুলো মারা গেছে সে স্থানের পানির স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। সোমবার সকালে সেই পরীক্ষা করা হবে। তারপর বুঝা যাবে পানিতে কোনো সমস্যা ছিল কি না।

তিনি আরও বলেন, আমরা পরিদর্শন করে ৯টি মহিষ মারা যাওয়ার তথ্য পেয়েছি। এরপরও যদি তারা আবেদন করেন এবং আর সিইউএফএলের পানিতে যদি বিষাক্ত কিছু পাওয়া যায়, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত