রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৭:৪৫ এএম
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠছে আরও রোমাঞ্চকর। পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিয়ে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের প্রতিদ্বন্দ্বিতা ছড়াচ্ছে উন্মাদনা। এ পর্বে হাডার্সফিল্ড টাউনকে উড়িয়ে আবারও চূড়ায় উঠেছে ইয়ুর্গেন ক্লপের দল।
অ্যানফিল্ডে শুক্রবার রাতে আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া দলটিকে ৫-০ গোলে হারায় স্বাগতিকরা। অক্টোবরে লিগের প্রথম পর্বে মোহামেদ সালাহর একমাত্র গোলে দলটিকে হারিয়েছিল লিভারপুল।
দুটি করে গোল করেছেন সালাহ ও সাদিও মানে। বিজয়ীদের আরেক গোলদাতা নাবি কেইতা।
ম্যাচ শুরুর ১৫ সেকেন্ডের মাথায় কেইতার গোলে এগিয়ে যায় প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের লক্ষ্যে থাকা দলটি। প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে ডি-বক্সে বাড়ান সালাহ। প্লেসিং শটে গোলটি করেন গিনির মিডফিল্ডার। আর ২৩তম মিনিটে বাঁ দিক থেকে অ্যান্ড্রু রবার্টসনের বাড়ানো দারুণ ক্রসে হেডে বল জালে পাঠান সাদিও মানে।
প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে বিরতির ঠিক আগে দারুণ নৈপুণ্যে স্কোরলাইন ৩-০ করেন সালাহ। ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের থ্রু বল ঠেকাতে এগিয়ে যান গোলরক্ষক। সেই সুযোগে ডান পায়ের শটে তার মাথার উপর দিয়ে জাল খুঁজে নেন মিশরের ফরোয়ার্ড।
৬৬তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলে লিভারপুল। জর্ডান হেন্ডারসনের ক্রসে জোরালো হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন মানে। ৮৩তম মিনিটে রবার্টসনের পাস ছোট ডি-বক্সে পেয়ে অনায়াসে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন সালাহ।
২১ গোল করে আসরের গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে বসলেন সালাহ। ২০ গোল নিয়ে তার পরেই আছেন মানে। সমান ১৯টি করে গোল করেছেন সের্হিও আগুয়েরো ও পিয়েরে-এমেরিক আউবামেয়াং।
৩৬ ম্যাচে ২৮ জয় ও সাত ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৯১। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি।
সিটির সমান ৩৫ ম্যাচ খেলা টটেনহ্যাম হটস্পার ৭০ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। ৩ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। পাঁচ নম্বর দল আর্সেনালের পয়েন্ট ৬৬।
ষষ্ঠ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬৪।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত