পাকিস্তানকে অতিরিক্ত ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ

bcv24 ডেস্ক    ০১:০৭ এএম, ২০২২-০৪-২৬    141


পাকিস্তানকে অতিরিক্ত ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ

পাকিস্তানকে অতিরিক্ত ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ)। শাহবাজ শরীফ নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ঋণ ছাড় করার ব্যাপারে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি।

বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ এবং প্রবাসী আয় কমে যাওয়ায় পাকিস্তানের ব্যালেন্স অব পেমেন্ট এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে ধাক্কা খায়। জ্বালানির বৈশ্বিক মূল্যবৃদ্ধি অর্থনীতির ওপর চাপ আরও বাড়ায়।

এ অবস্থায় ২০১৯ সালে তিন বছরের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৬০০ কোটি ডলার ঋণ নেয় পাকিস্তান।

তবে অর্থনীতিতে প্রতিশ্রুত সংস্কার আনা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় ঋণ বিতরণে ধীরগতি দেখা দেয়। তারপর আইএমএফকে আরও ঋণ দেওয়ার অনুরোধ করে পাকিস্তান। তাতে সম্মতি দিয়ে পাকিস্তানকে দেওয়া চলমান ৬০০ কোটি ডলারের ঋণ কর্মসূচিতে আরও ২০০ কোটি ডলার যোগ করার বিষয়ে একমত হয়েছে আইএমএফ। তবে এই ঋণ পেতে হলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের নেওয়া বেশ কিছু প্রকল্প থেকে সরে আসতে হবে শাহবাজ সরকারকে।

ডনের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ধুঁকতে থাকা ব্যালেন্স অব পেমেন্ট এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্বাভাবিক রাখতে এই ঋণ দিচ্ছে আইএমএফ। এছাড়া ঋণ কর্মসূচির মেয়াদ আরও এক বছর বাড়ানোর বিষয়েও সম্মত হয়েছে তারা।

রোববার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে শাহবাজ সরকারের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেন, অর্থনীতি পুনরুদ্ধার প্যাকেজে ৬০০ কোটি ডলার ঋণ নিলেও মাত্র ৩০০ কোটি ডলার হাতে পায় পাকিস্তান। বাকি থাকা ৩০০ কোটি ডলার ঋণ বাড়িয়ে ৫০০ কোটি ডলারে উন্নীত করতে আইএমএফকে অনুরোধ জানানো হয়।

এই ঋণ পেতে সম্প্রতি দেওয়া ভর্তুকি পুরোপুরি প্রত্যাহার করতে হবে এবং আসন্ন বাজেটে অন্যান্য পদক্ষেপ নিতে হবে। নতুন সরকারকে জ্বালানি ও বিদ্যুতে দেওয়া বিদ্যমান ভর্তুকি যত দ্রুত সম্ভব প্রত্যাহার করে নিতে সুযোগ দিতে সম্মত হয়েছে আইএমএফ।

বর্তমানে প্রতি লিটার পেট্রলে ২১ রুপি, প্রতি লিটার ডিজেলে ৫১ দশমিক ৫২ রুপি এবং প্রতি ইউনিট বিদ্যুতে ৫ রুপি ভর্তুকি দিচ্ছে পাকিস্তান সরকার। জ্বালানিতে ভর্তুকি কমানো এবং ব্যবসায়ীদের দেওয়া কর দায়মুক্তি স্কিম বাতিলে আইএমএফের পরামর্শের বিষয়ে গত শুক্রবার একমত হয়েছেন মিফতাহ ইসমাইল।

ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেন, ঋণ বাড়ানোর অনুরোধের বিষয়ে আলোচনা করতে আইএমএফ কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল পাকিস্তানে পাঠাবে। পাকিস্তানের দেওয়া প্রস্তাবের ওপর মঙ্গলবার (২৬ এপ্রিল) থেকেই কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

মিফতাহ ইসমাইল আরও বলেন, ‘বর্ধিত ঋণ কর্মসূচির বিষয়ে কর্মকর্তা পর্যায়ের চুক্তি শিগগিরই সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। ’ তবে আগামী বাজেটের আগেই ঋণের পরবর্তী অংশ প্রায় একশ কোটি ডলার পাওয়া যাবে কি না, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত