লিভারপুল নয়, ভালভেরদের চোখ লিগ শিরোপায়

bcv24 ডেস্ক    ১০:৩৫ পিএম, ২০১৯-০৪-২৭    566


লিভারপুল নয়, ভালভেরদের চোখ লিগ শিরোপায়

চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে লিভারপুলের বিপক্ষে ম্যাচ নিয়ে আপাতত ভাবছেন না বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে। চলতি মৌসুমের লা লিগার শিরোপা নিশ্চিত করাকে বেশি গুরুত্ব দিচ্ছেন এই স্প্যানিয়ার্ড।

আগামী বুধবার সেমি-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মাঠে খেলবে লিভারপুল। অ্যানফিল্ডে ফিরতি পর্ব হবে ৭ মে। এর আগে শনিবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ঘরের মাঠ কাম্প নউয়ে লিগ ম্যাচে লেভান্তের মুখোমুখি হবে ভালভেরদের দল। এই ম্যাচ জিতলেই এবার সহ শেষ ১১ মৌসুমে ৮ম বারের মতো লিগ শিরোপা ঘরে তুলবে কাতালান ক্লাবটি।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভালভেরদে বলেন, “শনিবারের ম্যাচের গুরুত্বের কারণে লিভারপুলকে নিয়ে এখনই ভাবছি না। আমি চাই, লেভান্তের বিপক্ষে ম্যাচ আমাদের চলতি মৌসুমের লিগ শিরোপা জয়ের মুহূর্ত হোক। যদি আমরা জিতি, আমরা চ্যাম্পিয়ন এবং সেটা আমাদের বুধবারের ম্যাচে অনেক বেশি প্রেরণা দিবে।”

গত মঙ্গলবার লা লিগায় আলাভেসের মাঠে লিওনেল মেসি, ইভান রাকিতিচ ও জর্দি আলবাকে বেঞ্চে রেখে খেলতে নেমে ২-০ গোলে জিতে বার্সেলোনা। লেভান্তের বিপক্ষে শুরুর একাদশে ফিরতে পারেন মেসিসহ অন্যরাও।

“দলে কিছু পরিবর্তনের সম্ভাবনা আছে। কিন্তু দুই ম্যাচের (লেভান্তে ও লিভারপুল ম্যাচ)মধ্যে চার দিন সময় আছে। লিগ জেতাটা লিভারপুল ম্যাচের জন্য খুব অনুপ্রেরণাদায়ক হবে।”

লেভান্তের বিপক্ষে মাঠে নামার আগেই অবশ্য শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে বার্সেলোনার। শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় ঘরের মাঠে রিয়াল ভাইয়াদলিদের মুখোমুখি হবে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদ। ভাইয়াদলিদের কাছে দিয়েগো সিমেওনের দল হেরে গেলে ৪ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা।

৩৪ ম্যাচে ২৪ জয় ও ও আট ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৮০। সমান ম্যাচে ৭১ পয়েন্ট আতলেতিকোর।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত