শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৫০ এএম
পাবনার চাটমোহরে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে বিষপান করিয়ে মারুফা খাতুন (২৮) নামে এক অন্তঃসত্ত্বা নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। বিষক্রিয়ায় বড় ছেলে মারুফ হোসেন (৫) মঙ্গলবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এছাড়া দুই বছর বয়সী ছোট ছেলে মেহেদী এবং তার মায়ের অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ঘটেছে চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের রাউতকান্দি গ্রামে। গৃহবধূ ওই এলাকার আবদুল মোমিনের স্ত্রী। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর তথ্যে জানা গেছে, গত রবিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়া হয় মারুফা খাতুনের। এরপর পরিবারের সবার অগোচরে বাজারে গিয়ে কীটনাশক কিনে প্রথমে সে নিজে পান করে। পরে বড় ছেলে বাকপ্রতিবন্ধী মারুফ হোসেনকে এবং ছোট ছেলে মেহেদীকেও (২) বিষপান করান। কিছুক্ষণ পর মা ও দুই ছেলে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অ্যাম্বুলেন্স যোগে প্রথমে পাবনা মেডিক্যালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাকপ্রতিবন্ধী বড় ছেলে মারুফ। এদিকে চার মাসের অন্তঃসত্ত্বা মারুফা খাতুন এবং তার ছোট ছেলের অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে ঘটনার খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেনসহ পুলিশের কর্মকর্তারা।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পারিবারিক কলহের জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। মারুফা নামের ওই গৃহবধূ চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বড় ছেলে বিষক্রিয়ায় মারা যাওয়ায় ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন স্বজনরা। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত