শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:৪৬ এএম
ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ৩০০ ফিট এলাকায় সয়াবিন তেলভর্তি ট্রাক ছিনতাই হয়েছে। লুট হওয়া তেলের মূল্য ২০ লাখ টাকা বলে। জানা গেছে, কমিউনিটি পুুলিশের জ্যাকেট পড়া ছিনতাইকারীরা চালককে মাইক্রোবাসে তুলে গাজীপুরে ফেলে রেখে যায়।
বুধবার (২৭ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
ট্রাক চালক বাবুল জানান, বুধবার সকালে ট্রাকযোগে (ঢাকা মেট্রো ট ১১-৯২২৫) নারায়ণগঞ্জের রূপগঞ্জ সিটি অয়েল মিল থেকে ৬০ ড্রাম সয়াবিন (১১ হাজার ১০০ কেজি) তেল নিয়ে ময়মনসিংহের ভালুকা নারিশিং মিলে যাচ্ছিলেন। সকাল সাড়ে দশটার দিকে ৩০০ ফিটের খিলক্ষেত থানার নীলা মার্কেট পার হয়ে বালু নদীর সেতু পার হয়ে ১০০ গজ এগুলে কমিউনিটি পুলিশের জ্যাকেট পরা একদল লোক গতিরোধ করে গাড়ি ও মালের কাগজ দেখতে চায়। এরমধ্যেই ট্রাক চালক বাবুলকে একটি মাইক্রোবাসে তুলে নেয় ছিনতাইকারীদের কয়েকজন। আরেকটি গ্রুপ ট্রাকভর্তি তেল নিয়ে চম্পট দেয়। পরে বাবুলকে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় মাইক্রোবাস থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা।
তেল ও ট্রাকের মালিক সাভার নামাবাজারের শাহীন এন্টারপ্রাইজের মালিক শামীম আহমেদ জানান, ট্রাকভর্তি তেল ছিনতাইয়ের পর কোন থানায় যাবেন কার কাছে অভিযোগ করবেন এ নিয়েই দোটানায় পড়েছেন তিনি। রূপগঞ্জ পুলিশ বলছে এটা ডিএমপির এলাকায় পড়েছে আর ডিএমপি বলছে রূপগঞ্জ পড়েছে। লিখিত অভিযোগ নিয়ে এখন খিলক্ষেত থানায় যাচ্ছেন বলে জানান তিনি।
ডিএমপির খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ মুন্সী সাব্বির আহমেদ জানান, ঘটনাস্থল রূপগঞ্জ থানায়। এদিকে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, ট্রাক চালকের দাবি অনুযায়ী বালু নদীর পর ঢাকামুখী এলাকা ডিএমপির।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত