মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১০ এএম
মৌলভীবাজারে পুলিশের অভিযানে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম জানান, পুলিশ গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার রায়শ্রী এলাকায় অভিযান চালালে মুজিবুর রহমান জিতু নামে এই ব্যক্তি নিহত হন।
জিতুর বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে বলে জানালেও পুলিশ তার ঠিকানা বলেনি।
পুলিশ কর্মকর্তা রাশেদুল বলেন, গতকাল শনিবার দুপুরে গোয়েন্দা পুলিশ রায়শ্রী এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে মাদকের আস্তানায় অভিযান চালায়। জিতু ও শিপনসহ মাদক ব্যবসায়ীরা দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী জিতু আহত হন। তার সহযোগী শিপন পালিয়ে যান। জিতুকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জিতুর বিরুদ্ধে ১২টি মাদক মামলাসহ ১৮ থেকে ২০টি মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, জিতু ওই এলাকার একজন বড় মাদক ব্যবসায়ী। পুলিশের অভিযানে আট-দশবার আটক হয়ে জেলও খেটেছেন। বর্তমানে জামিনে মুক্ত থেকে মাদক ব্যবসা চালাচ্ছিলেন।
সদর থানার এসআই গিয়াস উদ্দিন বলেন, এ অভিযানে মাদক ব্যবসায়ীদের আক্রমণে এসআই মুমিন উল্লাহসহ তিনজন গোয়েন্দা পুলিশ আহত হয়েছেন। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত