শনিবার, ১ আগস্ট ২০২৬ ০১:৪৯ এএম
কোনো দেশ ইউক্রেন যুদ্ধে হস্তক্ষেপ করলে তাকে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুশিয়ার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার রুশ আইনপ্রণেতাদের এক বৈঠকে পুতিন বলেন, বাইরে থেকে কেউ যদি ইউক্রেনে হস্তক্ষেপ করে তা হলে আমাদের জবাব হবে বিদ্যুৎ গতির।
সেন্ট পিটার্সবার্গের ওই বৈঠকে রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের সব ধরনের উপকরণ আছে। দরকার হলে আমরা তা ব্যবহার করব। জবাব দেওয়ার সব অস্ত্র আমাদের রয়েছে, কেউ ঠেকাতে পারবে না। আমরা এসব অস্ত্র নিয়ে আস্ফালন করছি না।
বিবিসি বলছে, এ বক্তব্যের মাধ্যমে পুতিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের কথাই বলেছেন বলে মনে করা হচ্ছে।
পুতিন জানান, তাদের কাছে এমন অস্ত্র যা বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই। তিনি জানান, এসব অস্ত্র নিয়ে রাশিয়া শুধু গর্ব করবে না। প্রয়োজন হলে সেগুলো ব্যবহারও করবে।
মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের আস্ফালনে জড়াবে না। এমন বাগাড়ম্বর খুব বিপজ্জনক ও সহায়ক নয়। পারমাণবিক যুদ্ধে সব পক্ষ হারবে। এর পরই পুতিনের এমন মন্তব্যে নতুন আশঙ্কা তৈরি হয়েছে।
তবে যুদ্ধে যেন রাশিয়াকে ইউক্রেন হারাতে পারে, সে জন্য ইউক্রেনের সহযোগী দেশগুলো অস্ত্র সরবরাহ বাড়িয়েছে।
পশ্চিমা কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে।
গত সপ্তাহেই কিয়েভের আশপাশের এলাকা থেকে সেনা প্রত্যাহারের পর রাশিয়া দোনবাস অঞ্চলে ব্যাপক আক্রমণ চালিয়েছে।
যদিও কর্মকর্তারা বলছেন, ইউক্রেনীয়দের প্রতিরোধের কারণে রাশিয়ান বাহিনী কঠিন পরিস্থিতিতে পড়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত