ঈদের পর ভারত–বাংলাদেশের সব রুটে বাস ও ট্রেন চালু হচ্ছে: জয়শঙ্কর

bcv24 ডেস্ক    ০৩:০২ এএম, ২০২২-০৪-২৯    75

ঈদের পর ভারত–বাংলাদেশের সব রুটে বাস ও ট্রেন চালু হচ্ছে: জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ঈদের ছুটির পরপরই ভারত ও বাংলাদেশের সব রুটে পুনরায় বাস ও রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে।  

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর দুই পররাষ্ট্রমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

এস জয়শঙ্কর বলেন, দুই নিকট প্রতিবেশীর সম্পর্ককে পরের ধাপে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এবং সহযোগিতা নিবিড় করতে তিনি এবার ঢাকা সফরে এসেছেন। তাঁর মতে, নিয়মিত, অনানুষ্ঠানিক এবং আন্তরিকতাপূর্ণ যোগাযোগ দুই প্রতিবেশীর মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের যে সম্পর্ক, তার চমৎকার এক প্রতিফলন।

এস জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশে আসতে পারা সব সময় আনন্দের। এক বছরের কিছুটা বেশি সময় পর আবার ঢাকায় এলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোভিড–১৯ মহামারির এই চ্যালেঞ্জের সময়েও আমরা নিয়মিতভাবে একে অন্যের সঙ্গে আলোচনায় যুক্ত থেকেছি। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে অগ্রগতি হয়েছে।’ তিনি বলেন, ‘গত বছর ইতিহাসে প্রথমবারের মতো ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। এই দুই সফর সম্পর্কের এক মাইলফলক। এই সময়টা ছিল আমাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তা তাঁর কাছে পৌঁছে দিয়েছি। সেই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে ভারতে তাঁকে আমরা স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি। তাঁর সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে পর্যালোচনার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আলোচনা হয়েছে।’

এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য, বিভিন্ন প্রকল্পে ঋণদান, বিনিয়োগ, ভ্রমণসেবা নতুন উচ্চতায় পৌঁছেছে বলেও উল্লেখ করেন।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন প্রকল্প শুরু করার বিষয়ে ভারতের আগ্রহের কথা উল্লেখ করে এস জয়শঙ্কর বলেন, ‘কোভিড–১৯ আমাদের শিখিয়েছে আঞ্চলিকভাবে সরবরাহব্যবস্থা বজায় রাখা কতটা জরুরি।’ তিনি বলেন, ‘জলবিদ্যুৎ খাতে দুই দেশের জন্য এবং আঞ্চলিকভাবে সহযোগিতার অনেক সুযোগ রয়েছে। এই খাতে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) সহযোগিতা–কাঠামোতে আমরা কাজ করতে চাই। এ খাতে উৎপাদন, সঞ্চালন ও বাণিজ্যের বিষয়ে ভারত কাজ করে যাবে।’

যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের সম্পর্কে সোনালি অধ্যায় চলছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারত ইতিহাস সৃষ্টি করেছে। দুই দেশ একসঙ্গে যেভাবে কাজ করেছে, তা ইতিহাসে অনন্য। বড় বড় সমস্যা আমরা সমাধান করেছি। আমাদের যেসব ছোটখাটো সমস্যা আছে, তা সমাধানের অঙ্গীকার করেছি।’

সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) সইয়ের কোনো সময়সীমা ঠিক হয়েছে কি না—জানতে চাইলে এস জয়শঙ্কর বলেন, ‘আমি মনে করি, কর্মকর্তা পর্যায়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।’

এস জয়শঙ্করের কাছে জানতে চাওয়া হয় র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারত সহায়তা করছে কি না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জবাব দেওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘এ নিয়ে আমরা কাজ করছি।’ তখন জয়শঙ্কর প্রশ্নকর্তাকে বলেন, ‘এই প্রশ্নটা আপনি ড. মোমেনকেই করুন। আমাকে নয়।’

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত