শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:৫৪ এএম
বগুড়ার সান্তাহার জংশন রেলস্টেশনে হাতেনাতে পকেটমারকে ধরেছিলেন যাত্রীর স্বজন। তবে কিছুক্ষণের মধ্যেই পুলিশ কনস্টেবল ওই পকেটমারকে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই পুলিশ সদস্যের নাম মোসলেম উদ্দীন। তিনি সান্তাহার রেলওয়ে জিআরপি থানার কনস্টেবল। পকেটমারকে ছেড়ে দেওয়ার অভিযোগটি তিনি এই প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নওগাঁর সদর উপজেলার দোগাছী গ্রামের বাসিন্দা রুকু সরদার নামের এক ব্যক্তি গতকাল রাতে সান্তাহার স্টেশনে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে তাঁর ভাগনিকে তুলে দিতে যান। ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছানোর পরপরই এক ব্যক্তি রুকু সরদারের ভাগনির অলংকার তুলে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ওই ব্যক্তি রুকু সরদারের পায়জামার পকেটে হাত দেন। এ সময় রুকু সরদার ওই ব্যক্তিকে ধরে ফেলেন।
রুকু সরদার বলেন, ‘ওই ব্যক্তি পকেটমার ছিল। আমার ভাগনির ব্যাগ ও পকেটে হাত দেওয়ার সময় আমি ওই পকেটমারকে ধরে পুলিশ কনস্টেবল মোসলেম উদ্দীনের কাছে হস্তান্তর করি। ওই সময় মোসলেম উদ্দীনকে বলি, “ভাগনিকে ট্রেনে তুলে দিয়ে আবার আসতেছি।” ভাগনিকে ট্রেনে তুলে দিয়ে আসার পর দেখি মোসলেম উদ্দীন ওই পকেটমারকে ছেড়ে দিয়েছেন।’
রুকু সরদার পরে বিষয়টি জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোসলেম উদ্দীন বলেন, ‘আমি তখন অন্য কাজে ব্যস্ত ছিলাম। ব্যস্ততার মধ্যে বুঝতে পারিনি ওই লোক পকেটমার ছিল। তাই ওই পকেটমারকে ছেড়ে দিয়েছি। আমি এ ঘটনায় অনুতপ্ত এবং রুকু সরদারের কাছে ক্ষমা চেয়েছি।’
মুঠোফোনে
সান্তাহার রেলওয়ে জিআরপি থানার পরিদর্শক সাকিউল আজম বলেন, ওই
পুলিশ সদস্যের বিষয়ে রেলওয়ে পুলিশ সুপারকে (এসআরপি) জানানো হবে এবং তাঁর
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সান্তাহার রেলস্টেশনে দীর্ঘদিন ধরে পকেটমারের বিষয়ে যাত্রীরা অভিযোগ করছেন। মাঝেমধ্যেই প্ল্যাটফর্মে অথবা ট্রেনের ভেতর যাত্রীদের স্বর্ণালংকার, টাকা, মুঠোফোনসহ মূল্যবান মালামাল খোয়া যাচ্ছে বলে খবর পাওয়া যায়।
সান্তাহার
নাগরিক কমিটির সাধারণ সম্পাদক গোলাম আম্বিয়া বলেন, সান্তাহার স্টেশনে যাত্রীরা পকেটমার চক্রের কাছে জিম্মি। তাঁর
নিজের মেয়ের মুঠোফোনও এই স্টেশন থেকে
খোয়া গেছে। পকেটমারকে ছেড়ে দেওয়ার ঘটনায়
রেল পুলিশের সঙ্গে পকেটমার চক্রের গোপন আঁতাত রয়েছে
বলে ধারণা করছেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত