বোতলের গায়ের পুরোনো দাম মুছে নতুন দামে বিক্রি

bcv24 ডেস্ক    ০১:০৯ এএম, ২০২২-০৫-০৮    136

বোতলের গায়ের পুরোনো দাম মুছে নতুন দামে বিক্রি

মূল্যবৃদ্ধির পর নতুন দামে শনিবার থেকে বোতলজাত সয়াবিন তেল বাজারে ছাড়তে শুরু করেছেন মিলমালিকেরা। পাশাপাশি পুরোনো দামের বোতলও মিলছে বাজারে, তবে সেগুলোর গায়ে লেখা দাম মুছে দেওয়া। ক্রেতারা বলছেন, দাম বাড়ার আশায় যে তেল গুদাম বা দোকানে মজুত করা হয়েছিল, মূল্যবৃদ্ধির পর সেগুলো এখন বাজারে ছাড়া হচ্ছে। কিন্তু গায়ে পুরোনো দাম লেখা থাকলেও বিক্রি হচ্ছে নতুন দামে।

গত বৃহস্পতিবার বাণিজ্যসচিবের সঙ্গে বৈঠকের পর সয়াবিন পাম তেলের নতুন দাম নির্ধারণ করে ভোজ্যতেল পরিশোধন বাজারজাতকারী প্রতিষ্ঠানের মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তাতে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের খুচরা দাম নির্ধারণ করা হয় ১৯৮ টাকা, যা আগে ছিল ১৬০ টাকা। আর লিটারের বোতলের দাম ঠিক করা হয় ৯৮৫ টাকা, যেটির আগের দাম ছিল ৭৬০ টাকা। ছাড়া খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকা এবং খোলা পাম তেল প্রতি লিটার ১৭২ টাকা নির্ধারণ করা হয়। আগে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৩৬ টাকা পাম তেলের দাম ছিল ১৩০ টাকা। শুক্রবার থেকে দাম বাজারে কার্যকর হয়।

এদিকে শনিবার বিকেলে কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, পুরোনো দামের বোতলজাত সয়াবিন তেল নতুন দামে বিক্রি করা হচ্ছে। নিয়ে ক্রেতারা যাতে কোনো প্রশ্ন করতে না পারেন, সে জন্য গায়ে লেখা দাম মুছে দেওয়া হয়েছে। দোকানিরা জানান, দুপুরে তীর ব্র্যান্ডের একটি গাড়িভর্তি সয়াবিন তেলের বিভিন্ন পরিমাপের বোতল নিয়ে আসেন ডিলাররা। কারওয়ান বাজারের প্রতিটি দোকানে তাঁরা দুই লিটারের বোতলের এক কার্টন এক লিটারের বোতলের এক কার্টন করে তেল সরবরাহ করেছেন। তবে কয়েকটি দোকানে বেশি তেল দেওয়া হয়েছে।

কারওয়ান বাজারের পাঁচটি দোকান ঘুরে তিনটি দোকানের তেলের বোতলে গায়ের দাম দেখা সম্ভব হয়। এসব বোতলের গায়ে প্যাকিংয়ের তারিখ হিসেবে লেখা আছে চলতি বছরের ২০ এপ্রিল। মেয়াদ আছে আগামী বছরের ১৯ এপ্রিল পর্যন্ত।

যে তিনটি দোকানের বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ের দাম দেখা সম্ভব হয়েছে, এর মধ্যে দুটি দোকানে গায়ের দাম মুছে ফেলা হয়েছে। আর একটি দোকানে তীর ব্র্যান্ডের সয়াবিন তেলের বোতলের গায়ে আগের দামই লেখা ছিল, লিটার ১৬০ টাকা। তবে বিক্রি হয়েছে নতুন দামে।

কারওয়ান বাজারের একটি মুদিদোকান থেকে তীর ব্র্যান্ডের দুই লিটারের দুই বোতল সয়াবিন তেল কেনেন বেসরকারি চাকরিজীবী নাসির উদ্দিন। ওই দোকানের সামনেই কথা হয় তাঁর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন,‘দুই লিটারের দুটি তেলের বোতল কিনেছি। বোতলের গায়ে লেখা দাম মুছে ফেলা হয়েছে। পুরোনো দামের তেল নতুন দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হয়েছে। প্রতি লিটার তেলের দাম নেওয়া হয়েছে ২০০ টাকা করে।

বিষয়ে ওই দোকানদার বলেন, শনিবার দুপুরে তীর ব্র্যান্ডের দুই কার্টন বোতলজাত তেল সরবরাহ করা হয়েছে। কার্টন খুলে দেখি, বোতলের গায়ে দামের অংশটি মুছে দেওয়া। এখন নিয়ে আমাদের ক্রেতার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

বিষয়ে জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক (করপোরেট রেগুলেটরি অ্যাফেয়ার্স) বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে বলেন, ‘কারওয়ান বাজারে শনিবার আমরা চারটি ট্রাক পাঠিয়েছিলাম। মিরপুর, মোহাম্মদপুর কৃষি মার্কেট, নিউমার্কেটেও তেল পাঠিয়েছি। ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় তেল পৌঁছে দিতে চেষ্টা করেছি। সাত-আট টনের মতো বোতলজাত তেল শনিবার আমরা সরবরাহ করেছি।

তীরের সয়াবিন তেলের বোতলের গায়ের দাম মুছে দেওয়া আছে, এমন প্রশ্নের জবাবে বিশ্বজিৎ সাহা বলেন,‘আমাদের সরবরাহ করা তেলে এমনটি ঘটেনি। আগের দামের যেসব তেল আমাদের হাতে ছিল, আমরা সেগুলো পুরোনো দামেই সরবরাহ করেছি। সেসব তেল পুরোনো দামেই বিক্রি হওয়ার কথা।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত