শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:৫৫ এএম
রাঙ্গুনিয়ায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত কন্যার শিশুর ভাই, মামি ও নানী আহত হয়েছেন।
শনিবার (৭ মে) বিকেলে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিছা এলাকায় গাবতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু কন্যার নাম নাজমা আকতার (২)। সে একই ইউনিয়নের খন্ডলিয়া পাড়া এলাকার প্রবাসী দিদার আলমের মেয়ে।
নিহতের মা রোকসানা আকতার বলেন, তিনি তাঁর ভাইয়ের বউ, মা এবং তার সন্তানরাসহ সবাই রাণীরহাটে এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাঁর সন্তানদের ২ ভাই ও ১ বোনের মধ্যে নিহত নাজমা আকতার সবার ছোট। নিহত নাজমা এখনো মায়ের বুকের দুধ ছাড়েনি।
তিনি আরও জানান, ঘটনায় তার মেয়ের শরীরের কোথাও রক্তক্ষরণ হয়নি সম্ভবত বেশি জোরে আঘাত পেয়েছে তাই মৃত্যু হয়েছে। ঘটনার পর তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি জানান, এ ঘটনায় তার মা, ভাইয়ের বউ ও তার মেজ সন্তান (১০) আহত হয়েছেন, তারা এখন হাসপাতালে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী উপজেলার একই ইউনিয়নের গলাচিপা এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম (৪০) নামের এক মহিলা বলেন, সিএনজিটা রাণীরহাটের দিক থেকে এদিকে আসছিলো। এ সময় একটি সাদা রঙের ছোট পিকআপ তার বিপরীত দিক থেকে এসে মুখোমুখি ধাক্কা দেয় সিএনজিটিকে। এতে সিএনজিটি অনেক দূর পর্যন্ত পেছনে গড়িয়ে যায় এবং এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে পিকাআপটি দ্রুত গতিতে পালিয়ে যায় রাণীরহাটের দিকে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাহের বলেন, এখানে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে রাত ৯ টার দিকে রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম জানান, এ বিষয়ে তাদের কেউ আমাদের জানায়নি। এখন যেহেতু জেনেছি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত