শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:৫৪ এএম
ব্যবসায়
টিকে থাকার পাশাপাশি সরাসরি ও প্রচ্ছন্ন রপ্তানি
অব্যাহত রাখতে উৎসে কর তিন
বছরের জন্য দশমিক ২৫
শতাংশ করার দাবি জানিয়েছে
বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। চলতি ২০২১-২২ অর্থবছরে পণ্য
রপ্তানির বিপরীতে দশমিক ৫০ শতাংশ উৎসে
কর দিতে হচ্ছে ব্যবসায়ীদের।
মাঝে কয়েক বছর সেটি
দশমিক ২৫ শতাংশ ছিল।
আগামী
২০২২-২৩ অর্থবছরের জাতীয়
বাজেট বাস্তবায়নের জন্য জাতীয় রাজস্ব
বোর্ডে (এনবিআর) দেওয়া সুপারিশে এ দাবি জানিয়েছে
বিজিএপিএমইএ। একই সঙ্গে তারা
শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও ব্যবসা পরিচালনায়
প্রয়োজনীয় লাইসেন্সের মেয়াদ তিন বছর করা,
প্রচ্ছন্ন রপ্তানিকারকদের সাবকন্ট্রাক্টিং বা ঠিকায় কাজ
করার সুবিধা দেওয়া, অন্য রপ্তানিকারকদের মতো
প্রণোদনা প্রদান, আগামী তিন বছরের জন্য
করপোরেট কর দেওয়া থেকে
অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে।
বিজিএপিএমইএর
তথ্যানুযায়ী, পোশাক খাতের বিভিন্ন ধরনের সরঞ্জাম, পোশাকসহ অন্য খাতের মোড়ক
পণ্য উৎপাদনে দেশ এখন স্বাবলম্বী।
গত অর্থবছরে এ খাত প্রায়
৭০০ কোটি মার্কিন ডলারের
পণ্য সরাসরি ও প্রচ্ছন্নভাবে রপ্তানি
করেছে। বর্তমানে কার্টন, পলিব্যাগ, হ্যাঙ্গার, বোতাম, লেবেল, জিপার, হ্যাংট্যাগ, গাম টেপসহ পোশাক
খাতের ৩০-৩৫ ধরনের
সরঞ্জাম এবং অন্যান্য খাতের
মোড়ক তৈরি করে এ
খাতের প্রতিষ্ঠানগুলো। বিজিএপিএমইএর সদস্য কারখানার মধ্যে প্রায় ১ হাজার ২০০টি
সচল।
পোশাক
খাতের প্রতিষ্ঠানগুলো বর্তমানে ১২ শতাংশ করপোরেট
কর দেয়। তাই সহযোগী
খাত হিসেবে সরঞ্জাম ও মোড়ক পণ্য
উপখাতের জন্য একই হারে
করপোরেট কর হওয়া উচিত।
আগামী
অর্থবছর বাজারে বিজিএপিএমইএ শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও ব্যবসা পরিচালনায়
প্রয়োজনীয় লাইসেন্সের মেয়াদ তিন বছর করার
দাবি জানিয়েছে। তারা বলছে, শিল্পপ্রতিষ্ঠান
স্থাপন, রপ্তানি ও ব্যবসা পরিচালনায়
গতিশীলতা আনতে ট্রেড লাইসেন্স,
বিডার অনুমোদন, কর শনাক্তকরণ নম্বর
বা টিআইএন, বিআইএন, ইআরসি, ফায়ার লাইসেন্স, বন্ড লাইসেন্স, কাঁচামালের
আমদানি প্রাপ্যতা, পরিবেশ ছাড়পত্রসহ ৩৩ ধরনের লাইসেন্স
বা নিবন্ধন নিতে হয়। এসব
লাইসেন্স বা নিবন্ধনের অধিকাংশই
প্রতিবছর নবায়ন করতে হয়। তাতে
অর্থ ও সময়—দুটিই
ব্যয় হয়। অগ্রিম ফি
দিয়ে লাইসেন্স বা নিবন্ধনগুলো তিন
বছরের জন্য করা হলে
সরকার একদিকে যেমন অগ্রিম অর্থ
পেত, তেমনি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সময় ও অর্থের
সাশ্রয় হতো।
এ ছাড়া প্রচ্ছন্ন রপ্তানিকারক
প্রতিষ্ঠানের জন্য বন্ড সুবিধার
পরিধি বাড়ানোর দাবি করেছে বিজিএপিএমইএ।
তারা বলছে, পোশাক খাতের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য
উপ খাতের ব্যবসায়ীরা কয়েকটি স্থানে কারখানা স্থাপন করেছেন। তবে ধারাবাহিক বন্ডের
সুবিধা না থাকায় তাদের
প্রতিটি কারখানার বিপরীতে বন্ডের অনুমোদন নিতে হয়।
সরাসরি
রপ্তানিকারকদের মতো প্রচ্ছন্ন রপ্তানিকারক
প্রতিষ্ঠানের জন্যও ঠিকা কাজের সুবিধা
চায় এই ব্যবসায়িক সংগঠন।
তাদের বক্তব্য, পোশাক খাতের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য
উপ খাতের বন্ড লাইসেন্সধারী অনেক
প্রতিষ্ঠান উৎপাদনক্ষমতার অতিরিক্ত ক্রয়াদেশ পেয়ে থাকে। অনেক
ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর পক্ষে সময়মতো পণ্য সরবরাহ করা
কঠিন হয়ে পড়ে। আবার
ক্রয়াদেশের অভাবে কিছু ক্ষুদ্র ও
মাঝারি কারখানা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সমস্যায় থাকে। তাই তৈরি পোশাকশিল্পের
মতো এ খাতের প্রয়োজনীয়
সরঞ্জাম ও মোড়ক পণ্য
উপ খাতেও ঠিকা কাজের সুবিধা
প্রদান করা হলে উভয়
প্রতিষ্ঠান উপকৃত হবে।
জানতে
চাইলে বিজিএপিএমইএর সাবেক সভাপতি আবদুল কাদের খান প্রথম আলোকে
বলেন, বর্তমানে তৈরি পোশাকের প্রচুর
ক্রয়াদেশ রয়েছে, এ কথা সত্য।
তবে কাঁচামাল, জাহাজ ও ট্রাকভাড়া বেড়ে
যাওয়ার কারণে পোশাক খাতের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্যের
উৎপাদকদের মুনাফার হার কমে গেছে।
সরাসরি রপ্তানিকারকেরা বাড়তি দাম দিচ্ছেন না।
বর্তমান বাস্তবতায় এ খাতকে টিকিয়ে
রাখতে হলে উৎসে কর
হ্রাস করতে হবে।
আবদুল
কাদের খান বলেন, তৈরি
পোশাক রপ্তানিতে সরঞ্জাম ও মোড়ক পণ্য
উপ খাতের বড় অবদান রয়েছে।
পোশাক খাতের প্রতিষ্ঠানগুলো বর্তমানে ১২ শতাংশ করপোরেট
কর দেয়। তাই সহযোগী
খাত হিসেবে সরঞ্জাম ও মোড়ক পণ্য
উপ খাতের জন্য একই হারে
করপোরেট কর হওয়া উচিত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত