ইলিশ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বরগুনায় মানববন্ধন

bcv24 ডেস্ক    ১০:৫৫ এএম, ২০১৯-০৪-২৮    145

ইলিশ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটায় ইলিশ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

গতকাল শনিবার সকালে পাথরঘাটা পৌরসভা শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে বরগুনা জেলা মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এতে স্বেচ্ছায় সেবাদান সংগঠন আস্থা, স্বেচ্ছায় রক্তদান সংগঠন প্রত্যয়, পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরামসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন একাত্বতা প্রকাশ করেছে। 

বিএফডিসি মৎস্য ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, মহিলা ভাইস-চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ, জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মাস্টার, মৎস্য আড়তদার সমিতির সভাপতি জাহাঙ্গীর জোমাদ্দার, কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকন মো. সহিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, প্রতি বছর ইলিশের প্রজনন মৌসুমে মাছ শিকারের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা থাকার পরেও নতুন করে আরও ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের ইলিশ আহরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এসময়টা মাছ ধরা থেকে বিরত থাকলে পথে বসে যাবে এ অঞ্চলের মাছ ধরার ওপর নির্ভরশীল হাজার হাজার জেলে, ট্রলার মালিক ও আড়তদারসহ মৎস্য ব্যবসার সঙ্গে জড়িতরা। মানববন্ধন থেকে বক্তারা দ্রুত এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানান এবং আইন যতদিনে বাতিল করা না হবে ততদিন এ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। 

এ মানববন্ধনে কিছু নারী-পুরুষকে কাফনের কাপড় পরা ও থালা হাতে দেখা গেছে। এদের মধ্যে থালা হাতে মৎস্য নারী শ্রমিক জোস্না বেগম বলেন, আমরা প্রতিদিন ট্রলার থেকে মাছ বিএফডিসি ঘাটে উঠাই। দিন মজুরি হিসেবে কাজ করি। কিন্তু ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে কাজ না থাকায় আমাদের পথে বসা ছাড়া উপায় নেই।

কাফনের কাপড় পরা আ. রহিম ও উজ্জ্বল বিশ্বাস বলেন, জীবনের ঝুঁকি নিয়ে সাগরে মাছ শিকার করতে যাই। প্রতিবারই সাগরে যাওয়ার অর্থই মৃত্যু পথযাত্রী। তাই আজ কাফনের কাপড় পরে মানববন্ধনে অংশ নিয়েছি। আমরা ৬৫ দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই। 

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত