শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:৪৭ পিএম
রাশিয়ার
রাজধানী মস্কোর উত্তর-পশ্চিমে তেভারের মহাকাশ গবেষণা ইনস্টিটিউটে মারাত্মক আগুন লেগেছিল। পার্মের
একটি গোলাবারুদের কারখানাতেও ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা,
যা তেভারের কারখানাটি থেকে ১ হাজার
১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত। এ ছাড়া বেলারুশের
কাছে রাশিয়ার শহর ব্রিয়ানস্কের দুই
আলাদা তেলের ডিপোতে আগুন লাগে।
সব ঘটনাই কি
কাকতালীয়? নাকি এসব ঘটনা
ইউক্রেন বা তাদের সমর্থকদের
রাশিয়ায় ঢুকে নাশকতা চালানোর
চিহ্ন, যারা ইউক্রেন আক্রমণের
জন্য মস্কোকে শায়েস্তা করতে চাইছে। পুরো
বিষয়টি বিশ্লেষণ করেছে বার্তা সংস্থা এএফপি।
তেভারের কেন্দ্রীয় মহাকাশ গবেষণা ইনস্টিটিউটে আগুন লাগে ২১
এপ্রিল, যাতে অন্তত ১৭
জনের মৃত্যু হয়। এই ঘটনার
পর থেকেই রাশিয়ার অভ্যন্তরে যেকোনো অগ্নিকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়। বিশেষ করে
সংবেদনশীল এলাকাগুলোতে এ রকম ঘটনা,
যা গোপন আক্রমণেরই ইঙ্গিত
দেয়।
কেউই এসব নাশকতার
দায় স্বীকার করেনি। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, কয়েকটি আক্রমণ বিশেষ করে ব্রিয়ানস্কের ঘটনাগুলো
কিয়েভের কাজ হতে পারে।
এই ধারণার পালে হাওয়া দিয়েছে
মিখাইল পোদোলিয়াকের একটি টেলিগ্রাম পোস্ট।
ইউক্রেনের প্রেসিডেন্টের জ্যেষ্ঠ এই উপদেষ্টা সামাজিক
যোগাযোগমাধ্যমে রাশিয়ায় নাশকতার ঘটনাগুলোকে ‘ঐশ্বরিক হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, বিভিন্ন কারণে বড় তেলের ডিপোগুলো
পর্যায়ক্রমে জ্বলতে থাকে। এ ছাড়া ওই
পোস্টে তিনি লিখেছেন, ‘কর্মফল
খুবই নিষ্ঠুর’।
রাশিয়ার
মতো অনেক বড় একটি
দেশে প্রত্যন্ত অঞ্চলের কারখানা বা ভবনে আগুন
লাগা তেমন কোনো ভ্রু-কুঁচকানোর মতো ব্যাপার নয়।
কিন্তু ইউক্রেনে রুশ আক্রমণের পর
এসব ঘটনার অর্থ বদলে গেছে।
রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে এক
ডজনের বেশি আগুন লাগার
কথা জানা গেছে। তাই
গত মাসে রাশিয়ার পূর্বে
ভ্লাদিভস্তক শহরের উত্তরের বিমানঘাঁটি ও সাখালিন দ্বীপের
কয়লা খনিতে আগুন নাশকতার সন্দেহকে
আরও বাড়িয়ে দিয়েছে।
এখানেই
শেষ নয়, গত বুধবার
মস্কোর পূর্ব পাশে দিজারিজস্কে রাসায়নিক
কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই
ঘটনার পর ইউক্রেনের একজন
রেস গাড়িচালক বলেন, ‘রাশিয়ার নাশকতাকারীরা পুতিনের বিরুদ্ধে তাদের ঐতিহাসিক কাজ চালিয়ে যাচ্ছে।’
এই চালক রাশিয়ার ভেতর
বিভিন্ন নাশকতার ঘটনার ছবি ও ভিডিও
নিয়মিত টুইটারে পোস্ট করেন। তবে এসব অগ্নিকাণ্ড
যে পরিকল্পিত নাশকতা, সে বিষয়ে তিনি
কোনো প্রমাণ দেখাতে পারেননি।
জেলেনস্কির
আরেকজন উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচও মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে বলেন, ইসরায়েল কখনোই তার গোপন হামলা
বা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে
না। ‘আমরা স্বীকার করছি
না, অস্বীকারও করছি না।’
সমর
বিশেষজ্ঞরা মনে করেন, ব্রিয়ানস্কের
ইউরোপের তেল সরবরাহ পরিষেবায়
হামলা ইচ্ছাকৃত এবং এটা যুদ্ধের
সঙ্গে সম্পর্কিত।
‘ইউক্রেন
ওয়েপন ট্র্যাকার’ নামে একটি টুইটার
অ্যাকাউন্টের পক্ষ থেকে বলা
হয়, তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ আছে যে ইউক্রেনের
ড্রোন হামলা থেকেই ব্রিয়ানস্কে আগুন লেগেছে।
আরেকজন
বিশেষজ্ঞ রব লি গার্ডিয়ানকে
বলেন, ‘আমি মনে করি,
এটা ছিল ইউক্রেনের হামলা।
তবে আমি পুরোপুরি নিশ্চিত
নই।’
এ ছাড়া ইউক্রেন সীমান্তে
যুদ্ধক্ষেত্রের কাছে রাশিয়ার বেলগোরোদ
ও কুরস্ক শহরে হামলা হয়।
১ এপ্রিল বেলগোরোদের জ্বালানি ডিপো হামলার পর
শহরের গভর্নর হামলার জন্য ইউক্রেনের সেনাদের
হেলিকপ্টার হামলাকে দায়ী করেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত