শ্রীলঙ্কার বিরোধী নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রেসিডেন্টের

bcv24 ডেস্ক    ১২:১০ এএম, ২০২২-০৫-০৯    71


শ্রীলঙ্কার বিরোধী নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রেসিডেন্টের

শ্রীলঙ্কার বিরোধী দল সমাগি জন বালাভেগায়ার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনুরোধ করেছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। গতকাল শনিবার সকালে বিরোধী দলের নেতাকে টেলিফোনে এই অনুরোধ করেন প্রেসিডেন্ট। সময় নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন সাজিথ প্রেমাদাসা।

 

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম কলম্বো পেজ- শনিবার এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বিরোধীদলীয় নেতাকে টেলিফোন করেছেন এবং দেশের বর্তমান সংকটের মুখে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করতে বলেছেন। জবাবে বিরোধীদলীয় নেতা প্রেসিডেন্টকে বলেছেন, বিষয়ে বিরোধী দলের সাংসদদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

এর আগে চলমান আন্দোলনের মুখে পদত্যাগ করতে রাজি হওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

 

প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে প্রধানমন্ত্রীর পদ থেকে মাহিন্দা রাজাপক্ষকে সরে যেতে অনুরোধ করেন। তাঁর অনুরোধে ইতিবাচক সাড়া দেন মাহিন্দা রাজাপক্ষে। তাঁর পদত্যাগের ফলে মন্ত্রিসভাও ভেঙে যাবে। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে আজ সোমবার একটি বিশেষ বিবৃতিতে তাঁর পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা রয়েছে। তিনি পদত্যাগের ঘোষণা দিলে আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার রদবদল করা হবে।

 

টেলিফোনে বিরোধীদলীয় নেতাকে সংসদে সংখ্যাগরিষ্ঠের স্বাক্ষরিত একটি প্রস্তাব পাস করার কথা বলেছেন প্রেসিডেন্ট। একই সময় তিনি বলেন, সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন হলে তাঁকে যেন অবহিত করা হয়।

 

এর আগে এসজেবি বলেছিল, সংকট সমাধানে তারা কার্যনির্বাহী প্রেসিডেন্টের পদ বাতিল করার শর্তে শ্রীলঙ্কার বার অ্যাসোসিয়েশনের প্রস্তাবকে সমর্থন করবে।

 

প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে শ্রীলঙ্কার মন্ত্রিসভার বৈঠকে বলা হয়েছিল, দেশের চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ব্যর্থতার কারণে মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগে রাজি হয়েছেন। বিষয়ে মাহিন্দা রাজাপক্ষে বলেছেন, চলমান সংকট নিরসনে একমাত্র সমাধান যদি প্রধানমন্ত্রীর পদত্যাগ করা হয়, তবে তিনি তাতে রাজি আছেন।

 

 

এদিকে দেশজুড়ে চলমান বিক্ষোভের মুখে প্রথমবার জনসম্মুখে এসে হেনস্তার শিকার হয়েছেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। গতকাল রোববার কলম্বোর ২০০ কিলোমিটার উত্তরে অনুরাধাপুরা নামে একটি শহরে যান তিনি। সেখানে একটি বৌদ্ধ মন্দির পরিদর্শন করেন মাহিন্দা রাজাপক্ষে। সময় মন্দিরের বাইরে থাকা বিক্ষোভকারীরা তাঁকে দুয়ো দিতে থাকেন।

 

বিক্ষোভকারীরা হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাঁরা প্রধানমন্ত্রীকেচোরআখ্যা দিয়ে পবিত্র শহরে তাঁকে নিষিদ্ধের দাবি করেন। মাহিন্দা রাজাপক্ষের উদ্দেশে তাঁরা বলেন, ‘আপনি পদত্যাগ করুন। আমরা আপনাকে পূজা করব।

 

পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় ভারী অস্ত্রে সজ্জিত স্পেশাল টাস্কফোর্সের (এসটিএফ) কমান্ডো মোতায়েন করা হয়। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপক্ষের বহরে থাকা ছয়টি গাড়ির রাস্তা তৈরি করে দেয় পুলিশ। দেশটির সরকারি সূত্র জানিয়েছে, তিনি সেখান থেকে হেলিকপ্টারে করে কলম্বো ফিরবেন।

 

ব্যাপক মুদ্রাস্ফীতি আমদানি করা খাদ্য, জ্বালানি ওষুধ-সংকটের কারণে শ্রীলঙ্কায় এক মাসের বেশি সময় ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে।

 

ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বাড়তে থাকে তেলের মূল্য। এরপর প্রেসিডেন্ট গোতাবায়া সরকারের কর হ্রাসের সিদ্ধান্তে মারাত্মক অর্থসংকটে পড়ে দেশটি।

 

ঋণে জর্জরিত শ্রীলঙ্কায় বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনক কম। জন্য জ্বালানিসহ অন্যান্য পণ্য আমদানির মূল্য পরিশোধ করতে পারছেন না তাঁরা। মানুষ ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় থাকতে বাধ্য হচ্ছেন।

 

১৯৪৮ সালে স্বাধীনতার পর এমন সংকটের মুখে আগে কখনো পড়েনি শ্রীলঙ্কা। জনগণ এই সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত