৩০৪ কোটি টাকা আত্মসাৎ, নর্থ সাউথের চেয়ারম্যানসহ ৬ আসামির দ্রুত বিচার দাবি

bcv24 ডেস্ক    ১১:৪৪ পিএম, ২০২২-০৫-০৯    66


 ৩০৪ কোটি টাকা আত্মসাৎ, নর্থ সাউথের চেয়ারম্যানসহ ৬ আসামির দ্রুত বিচার দাবি

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন উদ্বেগ ব্যক্ত করে বলেছে, প্রায় ৩০৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদসহ ছয় সদস্য। তথ্য-প্রমাণ পেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ৫ মে ছয়জনের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে মামলা করেছে। এখন ট্রাস্টি সদস্যরা মামলা থেকে রেহাই পাওয়ার জন্য অপতৎপরতা চালাচ্ছেন। আরেক সদস্য আজিজ আল কায়সার টিটু প্রভাব খাটিয়ে মামলা থেকে বেরিয়ে গিয়ে এখন আমেরিকায় অবস্থান করে দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করা হয়েছে। ‘অনিয়ম-দুর্নীতির অভিযোগে নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা করায় কৃতজ্ঞতা জ্ঞাপন ও দ্রুত বিচারকার্য সম্পাদন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, লাগামহীন দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, সিন্ডিকেট আর জঙ্গিবাদে পর্যুদস্ত হয়ে পড়েছে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যানসহ দুর্নীতিতে জড়িতরা প্রভাবশালী। ইউজিসিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বোর্ড ভেঙে দিয়ে তাদের ব্যাপারে তদন্ত করতে হবে। বিএনপি নেতা ও ট্রাস্টি সদস্য আজিজ আল কায়সার টিটু দুর্নীতির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকলেও কেন মামলায় আসামি হননি, সেটিও তদন্ত করা জরুরি। প্রভাবশালীদের বিরুদ্ধে তদন্তে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিক্যালস (রুলস অ্যান্ড রেগুলেশনস) অনুযায়ী নর্থ সাউথ ইউনিভার্সিটি একটি দাতব্য, কল্যাণমুখী, অবাণিজ্যিক ও অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান। তবে ট্রাস্টি সদস্যরা যোগসাজশে অবৈধ ও গোপন বাণিজ্য শুরু করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের উপদেষ্টা ড. সুফি সাগর সামস। তিনি বলেন, জমি কেনার নামে বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, চার সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান এবং আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী ৩০৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন।  

তিনি আরো বলেন, এই সিন্ডিকেট শিক্ষার্থীদের টিউশন ফির টাকা দিয়ে বিলাসবহুল গাড়ি কিনেছে। নির্ধারিত তিন-চার হাজার টাকা ফি তারা এক লাখ টাকা পর্যন্ত নিচ্ছে।

ড. সামস বলেন, 'আমরা অগেও এদের বিচার চেয়ে মানববন্ধন করেছি। সংবাদ সম্মেলন করেছি। অভিযোগ প্রমাণিত না হলে তদন্তের খরচ প্রদানসহ শাস্তি মাথা পেতে নেব- এমন চ্যালেঞ্জ নিয়ে দুদকে অভিযোগ করেছিলাম। তদন্তে তাদের দুর্নীতি প্রমাণিত হয়েছে। ৩০ লাখ টাকার জমি তারা দুই কোটি টাকা দাম দেখিয়েছে। আশালয় নামে ডেভেলপার কম্পানির কাছ থেকে আবার বাড়তি টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট, এফডিআর বিভিন্নভাবে নিয়েছে। দুদক তাদের সব ব্যাংক লেনদেনের তথ্য-প্রমাণ পেয়েছে। অথচ তারা আমাকে থামানোর জন্য এক হাজার কোটি টাকার মানহানি মামলা করেছে। '

ট্রাস্টি সদস্য আজিজ আল কায়সার টিটুর নাম মামলা থেকে বাদ পড়ায় উৎকণ্ঠা প্রকাশ করে ড. সামস বলেন, 'নিজে বাদ পড়ে তিনি অন্যদের দায়মুক্তির চেষ্টা করছেন। আমেরিকায় গিয়ে লবিস্ট নিয়োগ করেছেন। আমরা তাদের দলের লোকজনের লবিস্ট নিয়োগ করে র‌্যাবের ব্যাপারে অপতৎপরতা দেখেছি। দুদক যদি না পারে তবে সরকার এদের ব্যাপারে গুরুত্ব দিক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, এদের অপকর্ম বন্ধ করুন। '

ড. সামস অভিযোগ করে বলেন, আজিম-কাসেম সিন্ডিকেটের কারণেই নর্থ সাউথ পরিণত হয়েছে দুর্নীতি-অনিয়ম ও জঙ্গিবাদের অভয়ারণ্যে। তাই এদের বিরুদ্ধে দুদকের মামলা করার বিষয়টি প্রশংসনীয়। কিন্তু খেয়াল রাখতে হবে, অভিযুক্ত প্রত্যেকেই সমাজের প্রভাবশালী এবং ক্ষমতাধর ব্যক্তি। তাই তাদের কেউ যেন আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে যেতে না পারে। অভিযুক্তদের বিচারের বিষয়টি দ্রুত সুরাহা করতে হবে।  

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে ২৫ হাজার শিক্ষার্থীর জীবন। ইউজিসি ছয়টি অনুষদের অনুমোদন দিলেও ১২টি অনুষদ খোলা হয়েছে। অনুমোদনহীন অনুষদে লেখাপড়া করে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা বা চাকরির সুযোগ পাচ্ছেন না।  

সংবাদ সম্মেলনে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মধ্যে ফররুখ আহমেদ খসরু, ড. শেখ সাফায়ত, হুমায়ূন মিজি ও এম ইব্রাহিম পাটওয়ায়ী উপস্থিত ছিলেন।

সম্প্রতি করা দুদকের মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯/৪২০/১৬১/১৬৫ক ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ৪(২)(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, নর্থ সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যের অনুমোদন/সম্মতির মাধ্যমে ক্যাম্পাস উন্নয়নের নামে ৯০৯৬ দশমিক ৮৮ ডেসিমেল জমির দাম ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা বেশি দেখিয়ে তা আত্মসাৎ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতের হীন উদ্দেশ্যে কম দামে জমি কেনা সত্ত্বেও বেশি দাম দেখিয়ে তারা প্রথমে বিক্রেতার নামে টাকা প্রদান করেন। পরবর্তীতে বিক্রেতার নিকট থেকে নিজেদের লোকের নামে নগদ চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে আবার নিজেদের নামে এফডিআর করে রাখেন এবং পরবর্তীতে নিজেরা উক্ত এফডিআরের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন। অবৈধ ও অপরাধলব্ধ আয়ের অবস্থান গোপনের জন্য উক্ত অর্থ হস্তান্তর ও স্থানান্তর মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধও সংঘটন করেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী নর্থ সাউথ ইউনিভার্সিটি পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষ বোর্ড অব ট্রাস্টিজ।


রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত