লালমনিরহাটে পুলিশের তাড়া খেয়ে জুয়াড়ির মৃত্যুর অভিযোগ

bcv24 ডেস্ক    ১০:৫৬ এএম, ২০১৯-০৪-২৮    122

লালমনিরহাটে পুলিশের তাড়া খেয়ে জুয়াড়ির মৃত্যুর অভিযোগ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) তাড়া খেয়ে আইয়ুব আলী (৫৫) নামে এক জুয়াড়ির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট গ্রামে এ ঘটনা ঘটে।

আইয়ুব আলী একই উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। পুলিশ জানায়, উপজেলার চন্দনপাট গ্রামের ডেন্ডারকুড়ায় চৈত্র সংক্রান্তির মেলা বসে। মেলার অদূরে একদল জুয়াড়ি জুয়ার আসর বসায়। 

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করে। পুলিশের হাতে থেকে নিজেকে বাঁচাতে আইয়ুব আলী দৌড় দেন। এক পর্যয়ে আইয়ুব আলী রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। 

কমলাবাড়ি ইউপি সদস্য আবদুর রহমান জানান, পুলিশ এসেছে শুনে দৌড়ে পালাতে গিয়ে মাটিতে পড়ে মারা যান আইয়ুব আলী। তার লাশ ঘটনাস্থলেই পড়ে রয়েছে। 

লালমনিরহাট গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মকবুল হোসেন বলেন, পুলিশের তাড়া খেয়ে কারো মৃত্যুর খবর আমার জানা নেই। তবে চন্দনপাট ডেন্ডারকুড়ার মেলায় বসা জুয়ার আসর থেকে তিন জুয়াড়িকে আটক করা হয়েছে। 

আদিতমারী থানার ওসি মাসুদ রানা বলেন, ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালালে পালাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে বলে লোকমুখে শুনেছি। তবে লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ যায়নি।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত