বায়োগ্যাসে কি ফ্রান্সের জ্বালানি সমস্যার সমাধান হবে

bcv24 ডেস্ক    ১২:২৫ এএম, ২০২২-০৫-১০    84


বায়োগ্যাসে কি ফ্রান্সের জ্বালানি সমস্যার সমাধান হবে

রাশিয়ার গ্যাস না পেয়ে জ্বালানির বিকল্প উৎস হিসেবে বায়োগ্যাস উৎপাদন ও ব্যবহারের দিকে ঝুঁকছে ফ্রান্স। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর দেশটিতে সরকারি-বেসরকারি পর্যায়ে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির উদ্যোগ বেড়েছে।

এরই মধ্যে রাজধানী প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গ্রামে বায়োগ্যাস তৈরির একটি প্ল্যান্ট নজর কেড়েছে। এখান থেকে অন্তত ২ হাজার বাড়িতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফ্রান্সের অন্যান্য এলাকায়ও এ ধরনের বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউরোপে জ্বালানির সবচেয়ে বড় অংশ সরবরাহ হয় রাশিয়া থেকে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর থেকে তাই জ্বালানি নিয়ে সংকটে ইউরোপের দেশগুলো। বিশ্বনেতারা যখন খুঁজছেন জ্বালানির বিকল্প ব্যবস্থা, তখন আলোচনায় ফ্রান্সের ইয়োভেলাইন প্রদেশের সোনচ্যাপ অঞ্চলের বায়োগ্যাস প্ল্যান্টটি। যেখানে ফেলে দেয়া আর্বজনা থেকে তৈরি হচ্ছে গ্যাস। যা সরবরাহ করা হচ্ছে প্রায় ২ হাজার বাড়িতে।

বায়োগ্যাস প্ল্যান্টটির উদ্যোক্তা ক্রিস্টোফ রবিন বলছেন, ‘বিষয়টা খুবই সহজ। আমরা শস্য এবং সবজির উচ্ছিষ্ট যোগাড় করি। তারপর সেগুলোকে পচাই। সেখান থেকে যে গ্যাস বের হয় সেটাকেই প্রক্রিয়াজাত করে সরবরাহ করা হয়।’

ফ্রান্স তাদের চাহিদার এক চতুর্থাংশ গ্যাস আমদানি করে রাশিয়া থেকে। একের পর এক নিষেধাজ্ঞা আর রাশিয়ার পাল্টা শর্তারোপের কারণে বন্ধ গ্যাস সরবরাহ। ফলে বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে দেশটি। বর্তমানে ফ্রান্সের মোট চাহিদার ২ শতাংশ গ্যাস আসে এই বায়ো-মিথেন প্রকল্পগুলো থেকে। যা সরবরাহ করা হচ্ছে ৩ লাখ ৬২ হাজার বাড়িতে। এরই মধ্যে ফ্রান্সের বিভিন্ন স্থানে এ ধরনের বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

প্ল্যান্টের উদ্যোক্তা আরও বলছেন, এ ধরনের প্রকল্পে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সময়। একেকটি প্রকল্প তৈরি করতে প্রায় দেড় বছর সময় লাগে। যদি এখনই উদ্যোগ নেওয়া হয় তাহলে ফ্রান্সের গ্রামাঞ্চলগুলোতে ২০২৩ সালের মধ্যেই প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নিশ্চিত করা যাবে। বিশেষ করে স্কুল, হাসপাতাল এবং সুইমিংপুলগুলোর জন্য সবচেয়ে উপযোগী এ ধরনের গ্যাস।

রাশিয়ার ওপর থেকে নির্ভরতা কমাতে ২০৩০ সালের মধ্যে চাহিদার ২০ শতাংশই বায়োগ্যাস থেকে মেটনোর পরিকল্পনা ফ্রান্সের। সেক্ষেত্রে রাশিয়া থেকে গত বছর আমদানি করা গ্যাসের চেয়ে এর পরিমাণ বেশি হবে। ২০২১ সালে বায়োগ্যাস থেকে দেশটির মোট জ্বালানি চাহিদার প্রায় ১ শতাংশ পূরণ হয়েছে এবং চলতি বছর তা ২ শতাংশে উন্নীত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তবে এতেও শেষ পর্যন্ত সমস্যার সমাধান হবে না বলেই মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জার্মান বায়োগ্যাস অ্যাসোসিয়েশনের মুখপাত্র আন্দ্রেয়া হরবেল্টের মতে, বায়ো-মিথেন উৎপাদন কয়েক বছরের মধ্যে দ্বিগুণ হলেও তা সস্তা হবে না।

হরবেল্ট আরও বলেন, ‘অন্তত রুশ গ্যাসের চেয়ে অন্য যে কোনো উৎস থেকে গ্যাস আমদানি করতে হলে ফ্রান্সকে অতিরিক্ত খরচ করতে হবে। তিনি বলেন, বিদ্যুতের জন্য বায়োগ্যাস ব্যবহার করা সৌর ও বায়ুর চেয়ে বেশি ব্যয়বহুল, এবং সর্বদা তাই থাকবে।’


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত