শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:৪৮ পিএম
স্পেনের গোয়েন্দা সংস্থা সিএনআই-এর প্রথম নারী প্রধান পাজ এস্তেবান শীর্ষ রাজনীতিকদের ফোনে আড়িপাতার সফ্টওয়্যার নিয়ে কেলেঙ্কারির জেরে চাকরি হারিয়েছেন।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, অন্য দুই মন্ত্রী এবং ১৮ জন কাতালান বিচ্ছিন্নতাবাদী নেতার ওপর পেগাসাস সফ্টওয়্যার দিয়ে গোয়েন্দাগিরি করা হয়েছিল।
ইসরায়েলে তৈরি বিতর্কিত সফ্টওয়্যারটি বিশ্বজুড়ে বহু দেশে বিশিষ্ট ব্যক্তিদের ফোনে আড়িপাততে ব্যবহার করা হয়েছে।
তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজই লক্ষ্যবস্তু করার কথা নিশ্চিত হওয়া প্রথম বৈশ্বিক নেতা।
প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবেলস বলেছেন, সরকার প্রায় ৪০ বছর ধরে সিএনআই-এ কর্মরত পাজ এস্তেবানকে বাহিনী প্রধানের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, প্রতিরক্ষামন্ত্রী রবেলস নিজেও ফোন-হ্যাকিংয়ের শিকার হয়েছিলেন।
৬৪ বছর বয়সী পাজ ২০১৯ সাল থেকে সিএনআই চালাচ্ছেন। উপ প্রতিরক্ষামন্ত্রী এস্পেরানজা কাসতেলিরো এখন তার স্থলাভিষিক্ত হবেন।
বিরোধীদল বলছে, সরকার নিজে বাঁচতে গোয়েন্দা প্রধানকে বলির পাঁঠা করছে।
আড়িপাতার সফটওয়্যার পেগাসাস তৈরি করেছে ইসরায়েলের বেসরকারি কম্পানি এনএসও গ্রুপ। সফটওয়্যারটি আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনে অনুপ্রবেশ করতে পারে।
সমালোচনার মুখে এনএসও বলেছে, অপরাধী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবহারের উদ্দেশ্যেই পেগাসাস তৈরি করা হয়েছিল এবং শুধু ভালো মানবাধিকার রেকর্ড থাকা দেশগুলোতেই তা সরবরাহ করা হয়েছিল।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত