শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:৪৬ পিএম
শ্রীলঙ্কায় গণবিক্ষোভ সামাল দিতে গত সোমবার কারফিউ জারি করা হলেও তাতে কোনো কাজ হয়নি। কারফিউ ভেঙে বিক্ষোভ অব্যাহত রেখেছে সরকারবিরোধীরা।
বিক্ষুব্ধ প্রতিবাদকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বিক্ষোভের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে মঙ্গলবার ‘জনগণের সম্পত্তি ধ্বংসে লিপ্ত বিক্ষোভকারীদের’ দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রবল বিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান মাহিন্দা রাজাপক্ষে। কিন্তু তাতে সরকারবিরোধী বিক্ষোভ একটুও প্রশমিত হয়নি। বরং বিক্ষোভকারীরা সদ্য পদত্যাগকারী মাহিন্দার বাসভবনে হামলা চালায়। তাঁর বাসভবন প্রাঙ্গণে কমপক্ষে ১০টি পেট্রলবোমা ছোড়া হয় বলে জানান এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।
সরকারবিরোধী হাজার হাজার মানুষ গত সোমবার রাতভর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ঘিরে সহিংস বিক্ষোভ করে। মাহিন্দাকে উদ্ধারে শেষ পর্যন্ত সামরিক বাহিনীকে মাঠে নামতে হয়। ভোররাতের এক অভিযানে তাঁকে উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল।
এদিকে মাহিন্দারই ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেরও পদত্যাগের দাবি করছে বিক্ষুব্ধরা। দাবির পক্ষে নিজেদের অবস্থান জানান দিতে বিক্ষোভস্থলে সরকারবিরোধীদের জমায়েত বাড়ছে বলে দাবি করেন বিক্ষোভকারীদের একজন চামাল পলওয়াতাগে।
২৫ বছর বয়সী তরুণ চামাল বলেন, ‘গতকাল (সোমবার) আমাদের ওপর যে হামলা হয়েছে, তাতে মানুষ ক্ষুব্ধ। গতকাল বিকেলে কারফিউ জারি করার পরও স্বেচ্ছাসেবকরা আমাদের খাবার ও পানি সরবরাহ করে যাচ্ছে। প্রেসিডেন্ট বিদায় না নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। ’
চরম অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পর্যন্ত দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। খাবার, ওষুধ, বিদ্যুৎ, জ্বালানি সব কিছুর অভাবে নাকাল লঙ্কানরা কয়েক সপ্তাহ ধরে রাজাপক্ষে পরিবারের শাসনের অবসানের দাবিতে বিক্ষোভ করছে।
গত সোমবার রাজাপক্ষেপন্থীরা সরকারবিরোধীদের ওপর সহিংস হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এদিনের সহিংসতায় একজন এমপিসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়। জারি করা হয় কারফিউ। প্রথমে শুধু রাজধানী কলম্বোয় কারফিউ জারি করা হলেও শিগগির তা দেশজুড়ে কার্যকর করা হয়।
কারফিউ সত্ত্বেও গতকাল বিক্ষোভ অব্যাহত থাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয় পথে মোতায়েন সেনা সদস্যদের নির্দেশ দিয়েছে, কাউকে ‘জনগণের সম্পত্তি ধ্বংস করতে দেখলে’ তাকে যেন সঙ্গে সঙ্গে গুলি করা হয়।
সূত্র: এএফপি, বিবিসি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত