মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১১ এএম
চাঁপাইনবাবগঞ্জে ১৩৪০ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর গুদামজাত করার অপরাধে ২ জনকে ৪০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে তাদের এ জরিমানা করা হয়। পরে সদর থানা পুলিশের সহায়তায় জব্দকৃত খেজুর ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। ধারণা করা হচ্ছে রমজানকে সামনে রেখেই এসব খেজুর মজুত করা হয়েছিল।
দণ্ডিতরা হলেন- নবাবগঞ্জ পৌর এলাকার চৌহদী টোল গ্রামের মৃত বিল্লাত আলীর ছেলে আফিজউদ্দীন ও মসজিদ পাড়ার আজাদ আলীর ছেলে সালাউদ্দীন বাপ্পী।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ গতকাল শনিবার সকাল ১১টায় পুরাতন বাজারের মেসার্স সুমাইয়া স্টোরের একটি গোডাউনে অভিযান চালিয়ে ১৩৪ প্যাকেট খেজুর (প্রতিটি প্যাকেটে ১০ কেজি করে) জব্দ করে।
এ সময় এ গোডাউনের মালিক এবং কর্মচারীকে আটক করা হয়। পরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনের ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ জনের প্রত্যেককে ৪০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খেজুর মাটিচাপা দেয় প্রশাসন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত