বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে অনশনে কলেজছাত্রী

bcv24 ডেস্ক    ১২:৫৮ এএম, ২০২২-০৫-১১    68

বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে অনশনে কলেজছাত্রী

শুক্রবার (৬ মে) বিকেলে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের প্রেমিক পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন ওই ছাত্রী।

জানা গেছে, প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক জাহাঙ্গীর বাড়ি থেকে পালিয়ে তার কর্মস্থল চট্টগ্রাম পুলিশ লাইনে চলে যায়।

প্রেমিক পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চট্টগ্রাম পুলিশ লাইনে কর্মরত। তিনি উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের মোহাম্মদ ছাত্তার ঢালীর ছেলে। প্রেমিকা তামান্না পালোয়ান একই ইউনিয়নের পাশের ধামলই গ্রামের জসিম উদ্দিন পালোয়ানের মেয়ে। তিনি ঠাকুরগাঁও টেকনিক্যাল কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের অনার্স (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

কলেজ ছাত্রী তামান্না পালোয়ান জানান, ’দীর্ঘ চার থেকে পাঁচ বছর যাবত পুলিশ সদস্য জাহাঙ্গীরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। ঈদের ছুটিতে বাড়িতে এসে জাহাঙ্গীর আমার সঙ্গে যোগাযোগ করে। আমি তাকে বিয়ের কথা বললে সে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয়। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে আমি তার বাড়িতে চলে আসি। আজ পাঁচদিন কোনোরকমে খেয়ে না খেয়ে দিন পার করছি। এতে আমি অসুস্থ হয়ে পড়ছি। জাহাঙ্গীরের বাড়ি থেকে আমার লাশ যাবে। সে আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি তার বাড়িতেই অবস্থান করবো।’

অভিযুক্ত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে বলেন, ‘তামান্নার সঙ্গে ফেসবুকে আমার পরিচয়। বিভিন্ন সময় তার সঙ্গে ফেসবুক ম্যাসেঞ্জারে আমার চ্যাটিং হতো। এ থেকে প্রেমের দাবি নিয়ে বিয়ের দাবিতে সে আমার বাড়িতে অবস্থান করছে।’

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য আলম খান জানান, এ বিষয়ে দুই পরিবারের সদস্যদের নিয়ে বসা হয়েছিল। ছেলের পরিবারের পক্ষ থেকে কোনো আশানুরূপ প্রতিশ্রুতি না পাওয়ায় বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পুলিশ সদস্যের বাড়িতে কলেজ শিক্ষার্থী বিয়ের দাবিতে অবস্থানের কোনো ঘটনা আমার জানা নেই। এ ধরনের ঘটনার কোনো অভিযোগ থানায় আসেনি বলেও জানান তিনি।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত