ফিলিস্তিনে সাংবাদিক শিরিনকে গুলির পরের মুহূর্ত, ভিডিও ভাইরাল

bcv24 ডেস্ক    ১১:২৫ পিএম, ২০২২-০৫-১১    149


ফিলিস্তিনে সাংবাদিক শিরিনকে গুলির পরের মুহূর্ত, ভিডিও ভাইরাল

আলজাজিরার ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করার প্রথম মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করে সংবাদ সংস্থাটি। ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাস ওই ভিডিওটি নিজেদের ফেসবুক পেজ থেকে শেয়ার করেছে। ভিডিওর শুরুতেই দেখা যায় স্নাইপারের গুলিতে মুখ থুবড়ে পড়ে রয়েছেন শিরিন আবু আকলেহ। ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

পাশেই সহকর্মী হতবাক অবস্থায় বুঝে উঠতে পারছেন না কী করবেন? একটু দূর থেকে এক যুবক এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে তিনি ভয়ে পিছিয়ে যান।

আলজাজিরা বুধবার জানিয়েছে, পশ্চিম তীরের জেনিন শহরে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে তাদের সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহত হয়েছেন। ৫১ বছর বয়সী আকলেহ আলজাজিরার আরবি বিভাগের গুরুত্বপূর্ণ সাংবাদিক ছিলেন।  

এক বিবৃতিতে আলজাজিরার নিদা ইব্রাহিম বলেছেন, 'এখন পর্যন্ত আমরা যা জানি তা হচ্ছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তার মৃত্যুর খবর ঘোষণা করেছে৷ আপনারা বুঝতে পারছেন তার সঙ্গে যে সাংবাদিকরা কাজ করতেন তাদের জন্য খবরটি কতটা শোকের। ' 

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার সকালে তারা জেনিনের এক শরণার্থীশিবিরে সন্ত্রাসবাদবিরোধী অভিযান চালিয়েছে। অভিযানের সময় সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহজনক ব্যক্তিরা ইসরায়েলি সেনাদের দিকে গুলি ছোড়ে বলে বিবৃতিতে জানানো হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনীও গুলি ছোড়ে এবং 'লক্ষ্যবস্তু নির্দিষ্ট করা হয়েছিল'৷ এ ছাড়া ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে বিবৃতিতে জানানো হয় এবং 'ফিলিস্তিনি বন্দুকধারীদের দ্বারা সাংবাদিকদের আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। '


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত