প্রেসিডেনশিয়াল মেডেল পেল ‘দেশপ্রেমী’ কুকুর

bcv24 ডেস্ক    ১১:৩৭ পিএম, ২০২২-০৫-১১    101


প্রেসিডেনশিয়াল মেডেল পেল ‘দেশপ্রেমী’ কুকুর

ছোট্ট একটি কুকুর। কিন্তু তার কাজটা অনেক বড়। বীরোচিত কাজের মধ্য দিয়ে হাজারো মানুষের ভালোবাসা ও প্রশংসা কুড়াচ্ছে সে। শুধু তাই নয়, রাষ্ট্রীয় পুরস্কার প্রেসিডেনশিয়াল মেডেলও জিতে নিয়েছে। কুকুরটিকে ইংরেজিতে ‘বোম্ব স্নিফিং ডগ’ তথা বোমা শনাক্তকারী বলে ডাকা হচ্ছে। বলা হচ্ছে, প্যাট্রন নামের এই কুকুরটি ইউক্রেনে রাশিয়ার ছোড়া শত শত অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে সহায়তা করেছে। এর মধ্য দিয়ে বহু মানুষের জীবন বাঁচিয়েছে সে।

তার এই বীরোচিত কর্ম ও ‘দেশপ্রেম’-এর জন্য তাকে পুরস্কৃত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুরস্কৃত করা হয়েছে তার মালিককেও।

ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানের মধ্যেই গত রোববার (৮ মে) কিয়েভ সফরে আসেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এদিন রাজধানীর প্রেসিডেন্ট প্রাসাদে প্রধানমন্ত্রী ট্রুডোর উপস্থিতিতেই প্যাট্রন ও তার মালিক সিভিল প্রোটেকশন সার্ভিসের মিকাইলো ইলিয়েভের হাতে পুরস্কারের পদক তুলে দেওয়া হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, ‘আমরা ইউক্রেনের সেসব বীরকে পুরস্কার দিতে চাই, যারা আমাদের ভূমিকে মাইনমুক্ত করতে কাজ করছে।’ ছোট্ট কুকুরটিকে রণাঙ্গনের ‘বীরযোদ্ধা’ বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের বীরদের সঙ্গে একত্রে কাজ করে যাচ্ছে একটি ছোট্ট ও চমৎকার যোদ্ধা প্যাট্রন।’

প্যাট্রনের মালিক মিকাইলো ইলিয়েভ ইউক্রেনের সিভিল প্রোটেকশন সার্ভিসে মেজর হিসেবে দায়িত্ব পালন করছেন। নিজের প্রশিক্ষিত কুকুর প্যাট্রনকে নিয়ে যুদ্ধের ময়দানে কাজ করছেন তিনি।

এক প্রতিবেদনমতে, রাশিয়ার সেনা অভিযানের শুরু থেকে এ পর্যন্ত দুই শতাধিক বিস্ফোরক শনাক্ত করেছে তার কুকুরটি। ফলে সেগুলো বিস্ফোরণের আগেই উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। এতে অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। এর ফলে ইউক্রেনজুড়ে ‘দেশপ্রেমী' কুকুর হিসেবে পরিচিতি পেয়েছে প্যাট্রন।

এদিন প্যাট্রনের একটি ছবি প্রকাশ করে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্যাট্রনের বিষয়ে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যেদিন থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছে, আর পাঁচজন সেনা ও পুলিশকর্মীর মতোই দিন-রাত ভুলে কাজ করে চলেছে সে। সারাক্ষণ বিস্ফোরক খুঁজছে প্যাট্রন।

প্যাট্রনের বয়স মাত্র দু-বছর। সে জ্যাক রাসেল টেরিয়ার প্রজাতির কুকুর। মূলত বিস্ফোরক খুঁজে বের করার জন্যই তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্যাট্রন ইউক্রেনের পুলিশ বিভাগের সদস্য।

সূত্র: এনপিআর ও ওয়াশিংটন পোস্ট।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত