শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:৫৪ এএম
হারুন অর রশীদসহ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হলেন ৩২ কর্মকর্তা। বুধবার (১১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৃতীয় গ্রেডে পদোন্নতি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে মঙ্গলবার সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে গ্রেড-৩ পদমর্যাদার ডিআইজি পদে পুলিশের ৩২ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- র্যাবের পরিচালক মো. মোজাম্মেল হক, র্যাবের পরিচালক মাহফুজুর রহমান, পুলিশ অধিদফতরের মো. রেজাউল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. মনির হোসেন, এন্টিটেররিজম ইউনিটের মো. মনিরুজ্জামান, হাইওয়ে পুলিশ ইউনিটের মো. মিজানুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. মুনিবুর রহমান, সিলেট মহানগর পুলিশের পরিতোষ ঘোষ, রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় জয়দেব কুমার ভদ্র, পুলিশ অধিদফতরের কাজী জিয়া উদ্দিন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মো. গোলাম রউফ খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. আসাদুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. মাহবুবুল ইসলাম, র্যাবের পরিচালক শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বেগম শামীমা বেগম ও এন্টিটেররিজম ইউনিটের বেগম সালমা বেগম।
এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরাজ উদ্দিন আহম্মেদ, বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় এ কে এম এহসান উল্লাহ, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয় শাহ মিজান শাফিউর রহমান, নৌ পুলিশ ইউনিটের মোল্যা নজরুল ইসলাম, পুলিশ অধিদফতরের এস, এম, মোস্তাক আহমেদ খান, ঢাকা রেঞ্জের জিহাদুল কবির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মঈনুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. ইলিয়াছ শরীফ, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের নুরে আলম মিনা, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. শাহ আবিদ হোসেন, র্যাবের পরিচালক মো. জামিল হাসান, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. মাহবুবুর রহমান, চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. সাইফুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সৈয়দ নজরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. আনিসুর রহমান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদ হারুন অর রশীদ।
২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতি বছর ডিআইজি পদে পদোন্নতি হয়। এরপর গত প্রায় দেড় বছর এই পদে (ডিআইজি) কোনো পদোন্নতি হয়নি। সর্বশেষ পদোন্নতি হয় ২০২০ সালের ডিসেম্বরে।
এর আগে ২০২০ সালের ডিসেম্বরে ১১ জন, ২০১৯ সালের অক্টোবরে আটজন, ২০১৮ সালের নভেম্বরে ১৭ জন, ২০১৭ সালের অক্টোবরে ১৫ জন এবং ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ১৮ জনকে ডিআইজি পদে পদোন্নতি দেয় সরকার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত