শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:৫৫ এএম
মাদক পাচারের সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আঞ্জুমান খাদেমুল ইনসানের একটি অ্যাম্বুলেন্স। পরে ওই অ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
বুধবার বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের কোড়েরপার এলাকায় ওই ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন জানান, বিকাল ৪টার থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কোড়েরপাড় ব্রিকস ফিল্ড সংলগ্ন খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে অ্যাম্বুলেন্সে থাকা চালকসহ অন্যদের উদ্ধার করতে এগিয়ে যায়। কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে কোনো মানুষ পায়নি।
তিনি জানান, অ্যাম্বুলেন্স ভর্তি অনেকগুলো কার্টুন দেখেন তারা। এর মধ্যে একটি ছেঁড়া কার্টুনের ভিতরে ফেনসিডিল দেখে পুলিশের জরুরি নম্বর ৯৯৯ এ ফোন করেন। পরে চান্দিনা থানা পুলিশ ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ওই এ্যাম্বুলেন্সে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, আঞ্জুমান খাদেমুল ইসলাম’ লিখা রয়েছে। দুর্ঘটনা কবলিত ওই অ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, আঞ্জুমান খাদেমুল ইনসান নামের ওই সংগঠনটি চাঁদপুর জেলা সদরে অবস্থিত। ওই সংগঠনের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি পরিচালনার জন্য অন্য একজনকে দায়িত্ব দিয়েছি। গরিব ও অসহায়দের বিনা পয়সায় সার্ভিস দিলেও বিত্তবান রোগীদের সেবা দিয়ে ফি নেন। তাতে আমাদের সংগঠনকে বাৎসরিক একটি টাকা দেন। আজ আমাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে শুনেছি তবে ফেনসিডিল বহনের বিষয়টি আমার জানা নেই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত