শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:৪৭ পিএম
রাশিয়ার
এক সেনার বিরুদ্ধে প্রথম যুদ্ধাপরাধ মামলার শুনানি শুরু হয়েছে। শুক্রবার
ইউক্রেনের আদালতে এই শুনানি শুরু
হয়। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া
ইউক্রেন আক্রমণের পর এটাই প্রথম
যুদ্ধাপরাধের মামলার শুনানি।
৬২ বছর বয়সী এক
বেসামরিক নাগরিক নিহত হওয়ায় এক
রুশ সেনার বিরুদ্ধে মামলাটি করা হয়। ইউক্রেনের
জন্য মামলাটির
প্রতীকী গুরুত্ব অনেক। কিয়েভ সরকার ইউক্রেনে হামলার সময় বেসামরিক নাগরিকদের
বিরুদ্ধে নৃশংসতা ও নিষ্ঠুরতার জন্য
রাশিয়াকে অভিযুক্ত করেছে। ১০ হাজারের বেশি
সম্ভাব্য যুদ্ধাপরাধের ঘটনার কথা ইউক্রেনের পক্ষ
থেকে বলা হয়েছে। যদিও
যুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা ও যুদ্ধাপরাধ
অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
কিয়েভের
ডিস্ট্রিক্ট আদালতের ওয়েবসাইট অনুযায়ী যুদ্ধাপরাধের মামলা হওয়া ওই রুশ
সেনার নাম ভাদিম শিশিমারিন।
তাঁর বিরুদ্ধে ‘যুদ্ধের আইন ও রীতি
ভঙ্গের অভিযোগ’ আনা হয়েছে। শুক্রবার
কিয়েভের আদালতে ওই সেনাকে হাজির
করা হয়। এ সময়
ওই সেনাকে বিমর্ষ দেখাচ্ছিল।
ইউক্রেনের
প্রসিকিউটর জেনারেলের অফিস বলছে, ২১
বছর বয়সী অভিযুক্ত ওই
সেনা মস্কোর কানতেমিরস্কভা ট্যাংক ডিভিশনের সদস্য। ২৮ ফেব্রুয়ারি উত্তর–পূর্ব ইউক্রেনের গ্রাম চুপাখিভকায় বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড
হতে পারে। অভিযোগ সম্পর্কে ওই সেনার কোনো
বক্তব্য পাওয়া যায়নি।
ইউক্রেনের
প্রসিকিউটর জেনারেলের অফিস এক বিবৃতিতে
জানায়, রাশিয়ার সেনাদের ওপর ইউক্রেনের সেনারা
হামলা চালান। এরপর অভিযুক্ত ওই
সেনাসহ চার রুশ সেনা
একটি ব্যক্তিমালিকানাধীন গাড়ি চুরি করে
পালাচ্ছিলেন। চুপাখিভকা আসার পর তাঁরা
গ্রামের এক সাইকেল আরোহীকে
দেখতে পান, যিনি ফোনে
কথা বলছিলেন। গ্রামে রুশ সেনাদের উপস্থিতি
সম্পর্কে যাতে তথ্য দিতে
না পারেন, সে জন্য অভিযুক্ত
সেনা গুলির নির্দেশ দেন। এরপর ঘটনাস্থলেই
মাথায় গুলি করে ওই
গ্রামবাসীকে হত্যা করা হয়।
তবে
ওই সেনাকে কীভাবে আটক করা হয়েছে
বা তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের
দাবির সপক্ষে কোনো প্রমাণ হাজির
করা হয়েছে কি না, সেই
বিষয়ে উল্লেখ করা হয়নি ওই
অফিসের বিবৃতিতে। জানানো হয়েছে, ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস এ ঘটনার তদন্ত
করে।
জাতিসংঘ
মানবাধিকার সংস্থার মিশেল ব্যাশেলেট গত বৃহস্পতিবার বলেন,
ইউক্রেনে হামলার সময় রুশ সেনাদের
বিরুদ্ধে সম্ভাব্য অনেক যুদ্ধাপরাধের উদাহরণ
থাকতে পারে।
গত ২৫ এপ্রিল আন্তর্জাতিক
ফৌজদারি আদালত জানান, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করতে তাঁরা ইউক্রেন,
পোল্যান্ড ও লিথুয়ানিয়ার কৌঁসুলির
সঙ্গে যৌথভাবে অংশ নেবেন।
রাশিয়া
এ পর্যন্ত ইউক্রেন আক্রমণকে বিশেষ অভিযান হিসেবে বর্ণনা করেছে। বলেছে, রাশিয়াকে সুরক্ষা দিতেই এ অভিযান। রুশ
সেনাদের বিরুদ্ধে ওঠা নির্যাতনের অভিযোগও
অস্বীকার করেছে মস্কো।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত