নৌকা পেলেন মাহফুজুর রহমান

bcv24 ডেস্ক    ১২:১৮ এএম, ২০২২-০৫-১৪    110

নৌকা পেলেন মাহফুজুর রহমান

মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মাহফুজুর রহমান। শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

মাহফুজুর রহমান জেলা যুবলীগের আহ্বায়ক গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা মেয়র মোতাচ্ছেম বিল্লাহকে পরাজিত করে তিনি নির্বাচিত হন।

চলতি পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী একাধিক নেতা দলীয় ফরম সংগ্রহ করেন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী সৈয়দ মোনালিসা ইসলামসহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমতিয়াজ বিন হারুন, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীনের স্ত্রী তহমিনা খাতুন, পুত্র তানভীর আহমেদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা যুবলীগের সদস্য সোয়েব রহমান, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান রুপক মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

শুক্রবার বিকেল পাঁচটায় গণভবনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ১১ জনের মধ্য থেকে মাহফুজুর রহমানকে মনোনীত করা হয়।

জানতে চাইলে মাহফুজুর রহমান বলেন, ‘মেহেরপুর পৌর শহরকে গত পাঁচ বছরে ঢেলে সাজানো হয়েছে। প্রতিটি সড়ক এখন পাকা। একটি শক্তিশালী নেতাকে টেক্কা দিয়ে রাজনীতির মাঠে আওয়ামী লীগকে সংগঠিত করে রাখা হয়েছে। সব দিক বিবেচনা করে সভানেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। এতে পৌরবাসীর আকাঙ্ক্ষার বাস্তবায়ন হলো।

জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম রসুল বলেন, মেহেরপুরে বিবদমান রাজনীতিতে মাহফুজুর রহমানকে দলীয় প্রতীক দেওয়ায় দলছুট নেতাকর্মীরা আবারও সক্রিয় হবে। এই মনোনয়ন প্রভাব খাটিয়ে ধীরে ধীরে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের দল থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র রুখতে সাহায্য করবে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত