যেকোনো দিন আন্দোলনের রূপরেখা প্রকাশ: গয়েশ্বর

bcv24 ডেস্ক    ১২:২৯ এএম, ২০২২-০৫-১৪    99

যেকোনো দিন আন্দোলনের রূপরেখা প্রকাশ: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলন চলমান থাকলেও তা সরকার পতনের মতো শক্তিশালী নয়। আন্দোলনের গতি শক্তি বাড়াতে হবে। সরকার হটানোর আন্দোলনের রূপরেখা প্রায় চূড়ান্ত। যেকোনো দিন এটি জাতির কাছে উপস্থাপন করা হবে।

আবদুল করিম আব্বাসী শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশ আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবেগ্রহণযোগ্য নির্বাচন: সংকটের একমাত্র সমাধানশীর্ষক আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল বৃহস্পতিবার অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপির বিভিন্ন পর্যায়ের ২১৫ জন নেতা একযোগে পদত্যাগ করেন। পদত্যাগকারী নেতারা আজ আবদুল করিম আব্বাসী শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন এলডিপিতে যোগ দেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে বিভিন্ন দলের নানামুখী চিন্তা থাকতে পারে। তবে সরকারের ফ্যাসিবাদী আচরণ সবাইকে দ্রুত ঐক্যবদ্ধ করছে। জাতীয় ঐক্যের ভাবনা চলমান। শুধু বর্তমান সরকারকে পদত্যাগ করলে হবে না, সংসদও ভেঙে দিতে হবে। আন্দোলনে আঘাত এলে পাল্টা আঘাত করতে হবে। এই সরকার চলে গেলে পুলিশই নিরপেক্ষ নির্বাচন করতে বাধ্য হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যেনতেনভাবে নির্বাচন করতে দেওয়া হবে না। বিদেশি শক্তিরাও এখন লজ্জিত। এক দলের সঙ্গে বন্ধুত্ব মানে দেশের সঙ্গে বন্ধুত্ব থাকে না, এটি তারা উপলব্ধি করতে পেরেছে। দেশের অর্থনীতির অবস্থা নাজুক উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র বলেন, ২০০ কোটি টাকার প্রকল্প ৫০০ কোটি খরচ করা হচ্ছে। ঋণের টাকা, সুদের টাকা ফেরত দেওয়া শুরু করলে কীভাবে চলবে?

শ্রীলঙ্কার উদাহরণ টেনে গয়েশ্বর বলেন, ‘শ্রীলঙ্কার অর্থনীতিও ভালো ছিল। ক্ষমতাশীলদের সীমাহীন দুর্নীতি লুটপাটের কারণে দেশটির এখন এমন অবস্থা। শ্রীলঙ্কার ঘটনার পেছনের বাস্তবতা বাংলাদেশেও বিরাজমান। শ্রীলঙ্কার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন।

সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানের সরকারের বিরুদ্ধে একটি ঐকমত্য তৈরি হয়েছে। এই ঐকমত্যকে এক মঞ্চে নিয়ে আসার উদ্যোগ নিতে হবে।

বিএনপির সাবেক নেতা অলি আহমদ ২০০৬ সালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গঠন করেন। তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সদস্য বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন।

এলডিপির চেয়ারম্যান অলি আহমদ ২০১৯ সালের অক্টোবর ২০৩ সদস্যের কমিটি ঘোষণা করেন। কমিটিতে পদবঞ্চিত নেতারা ওই বছরের ১৮ নভেম্বর আবদুল করিম আব্বাসী শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে পাল্টা কমিটি গঠন করেন। গতকাল অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপির কেন্দ্রীয় সহসভাপতি আবু জাফর সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের ২১৫ জন নেতা একযোগে পদত্যাগ করেন। ছাড়া এলডিপির যুববিষয়ক অঙ্গসংগঠন গণতান্ত্রিক যুবদল, ধর্মবিষয়ক সংগঠন গণতান্ত্রিক ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের পুরো কমিটির নেতারাও পদত্যাগ করেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত