শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:৫১ এএম
নাটোরের সিংড়ায় একটি গুদাম থেকে চার হাজার ৪৮৮ লিটার সুপার পামওয়েল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (১৫ মে) বিকেলে উপজেলার তাজপুর ইউনিয়নের তেমুখ নওগাঁ বাজারে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মজুতদার বিমল চন্দ্র সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার তেমুখ নওগাঁ বাজারের ব্যবসায়ী বিমল কুমার সাহা আগের দামে ৪ হাজার ৪৮৮ লিটার সুপার পামওয়েল কিনে লিটারে ৩৭ টাকা বেশি দামে বিক্রি করছিলেন। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে শনিবার (১৪ মে) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম ও সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকীকে জানায়।
পরে রোববার (১৫ মে) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরির অপরাধে বিমল চন্দ্র সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং অবৈধভাবে তেল মজুদ রাখার প্রমাণ পাই। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মজুতদারকে জরিমানা করা হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম জানান, এ ঘটনায় ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি জব্দ পামওয়েল তেমুখ নওগাঁ বাজারে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত