রাজনীতিবিদকে নিয়ে ফেসবুকে পোস্ট, অভিনেত্রী গ্রেফতার

bcv24 ডেস্ক    ০৯:৫৮ পিএম, ২০২২-০৫-১৫    105


রাজনীতিবিদকে নিয়ে ফেসবুকে পোস্ট, অভিনেত্রী গ্রেফতার

ভারতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও এনসিপি প্রধান শরদ পাওয়ার সম্পর্কে বিতর্কিত পোস্ট করার অভিযোগে মারাঠি অভিনেত্রী কেতকী চিতালেকে গ্রেফতার করা হয়েছে। তিনি মূলত মারাঠি সিরিয়ালে অভিনয় করেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, অ্যাডভোকেট নীতিন ভাবের একটি কবিতা ফেসবুকে পোস্ট করেছিলেন কেতকী চিতালে। সেখানে শরদ পাওয়ারের স্বাস্থ্য সম্পর্কে কটাক্ষ করা হয়েছে। এরপরই কালওয়া থানায় টিভি এবং সিনেমা জগতের জনপ্রিয় এই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়।

মামলাটি থানে থানায় পাঠানোর পরই তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত অ্যাডভোকেটের খোঁজে চলছে তল্লাশি। সূত্রের খবর এই পোস্টটি হওয়ার পরেই স্বপ্নিল নেটাকে নামে এক বাসিন্দা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

সোশ্যাল মিডিয়ায় এমনিতেই সক্রিয় কেতকী। নেটিজেনদের প্রশংসাও পান তিনি। কিন্তু বর্তমানে তিনি ব্যাপক সমালোচিত হচ্ছেন নেট পাড়ায়।

জানা গেছে, শুক্রবার মারাঠি ভাষায় একটি ফেসবুক পোস্ট করেন এই অভিনেত্রী। তবে তার পোস্টে সরাসরি শরদ পাওয়ার কিংবা উদ্ধব ঠাকরের কোনো উল্লেখ নেই। যদিও, পাওয়ারের পদবি এবং ৮০ বছর বয়সের কথা বলা হয়েছিল ওই পোস্টে। জনৈক পাওয়ারকে উল্লেখ করে অভিনেত্রী লিখেছিলেন, ‘...নরক আপনার অপেক্ষায়।’ আর এই কারণেই দুয়ে দুয়ে চার করে নিতে অসুবিধা হয়নি নেটিজেনদের।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিনেত্রীর ফেসবুক পোস্টের জেরে দুই রাজনৈতিক দলের সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যার জেরে রাজ্যের পরিস্থিতি জটিল হতে পারে। সেই কারণেই তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে নওপাড়া পুলিশ স্টেশনে নিখিল ভামরে নামে অপর এক বাসিন্দার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি আবার শরদ পাওয়ারকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করেছেন। তিনি লিখেছেন, এবার নাথুরাম গডসের জন্ম হওয়া দরকার। তার বিরুদ্ধে এনসিপির থানের সভাপতি একটি অভিযোগ দায়ের করেছেন।

নওপাড়া থানা সূত্রে খবর, অভিযুক্তের বাড়ি নাসিকে। সেখানে তার বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছিল। সেখান থেকেই তাকে আটক করা হয়েছে। এদিকে গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এনসিপির মন্ত্রী জিতেন্দ্র আওহাদ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত