শনিবার, ১ আগস্ট ২০২৬ ১২:৪৬ পিএম
ইউরোপভিত্তিক সামরিক জোট ন্যাটো সদস্য হওয়ার জন্য আবেদন করবে ফিনল্যান্ড। আজ রোববার রাজধানী হেলসিংকিতে প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী সানা ম্যারিন এ ঘোষণা দেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউরোপের ন্যাটো বহির্ভূত দুই দেশ ফিনল্যান্ড ও সুইডেন সামরিক জোটটিতে যোগ দেওয়ার নিয়ে আলোচনা শুরু করে। তা ছাড়া রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের এক হাজার ৩০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিন বলেন, ‘গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তে পৌঁছাতে রাষ্ট্রের প্রেসিডেন্ট ও সরকারের মধ্যে এ বিষয়ে হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে। আশা করি, পার্লামেন্ট দায়িত্ববোধের জায়গা থেকে ঐতিহাসিক এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবে।’
ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে আবেদন করার সিদ্ধান্ত জানানোর পর ন্যাটোর প্রধান জেন্স স্টলেনবার্গ সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন, ‘রাশিয়া কী করছে, ন্যাটো তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। রাশিয়া কোনো ন্যাটো সদস্য দেশে হামলা চালালে আমরা জবাব দিতে প্রস্তুত।’
ন্যাটোর প্রধান জেন্স স্টলেনবার্গ বলেন, ‘ফিনল্যান্ড ও সুইডেনের সদস্য হওয়া ন্যাটোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাল্টিক অঞ্চলে আমরা সদস্যদের নিরাপত্তা বিধানের বিষয়টি দেখব।’
এ সময় সুইডেনের কাছ থেকেও সদস্য হওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের কথা শোনার আশাবাদ ব্যক্ত করেছেন ন্যাটোর প্রধান।
আজ ন্যাটোভূক্ত ৩০ দেশের নেতারা সুইডেন ও ফিনল্যান্ডের সদস্য হওয়া নিয়ে বৈঠকে বসেন।
এর আগে গতকাল শনিবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো বলেন, ‘রাশিয়ার প্রতিবেশী দেশ হিসেবে বাস্তবসম্মত প্রশ্নগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ফিনল্যান্ড।’
যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে ফিনল্যান্ডের ন্যাটো সদস্য হওয়ার উদ্যোগকে ভুল হিসেবে আখ্যায়িত করেছিলেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত