পূর্ণ চন্দ্রগ্রহণে দেখা দেবে রক্তিম চাঁদ

bcv24 ডেস্ক    ১১:৪৬ পিএম, ২০২২-০৫-১৫    101


পূর্ণ চন্দ্রগ্রহণে দেখা দেবে রক্তিম চাঁদ

চন্দ্রগ্রহণের সময় কখনো কখনো চাঁদের রং লালচে হয়ে যায়, যাকে ইংরেজিতে বলা হয় ব্লাড মুন। বাংলায় বলা যায় রক্তিম চাঁদ। আকাশে আসছে এমন ভিন্ন চেহারার চাঁদ।  

চলতি বছরের একমাত্র পূর্ণ চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবারই।

তবে বিশ্বের অঞ্চলভেদে বিভিন্ন সময় দেখা যাবে তা।  

চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের মাঝামাঝি চলে আসবে পৃথিবী। এ সময় পৃথিবীর ছায়া পড়ে রক্তিম রূপ নেবে চাঁদ। এই দৃশ্য ইউরোপের বেশির ভাগ এলাকায় স্থানীয় সময় সোমবার ভোরে খালি চোখে দেখা যাবে। এ ছাড়া আমেরিকা মহাদেশ অঞ্চলে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় খুব ভালোভাবে দেখা যাবে।  

সাধারণ সময়ের চেয়ে চাঁদকে এ সময় বেশ বড় দেখা যাবে। কারণ চাঁদ নিজের কক্ষপথ দিয়ে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে। একে সুপার ফ্লাওয়ার ব্লাড মুন বলা হবে। উত্তর গোলার্ধে মে মাসের পূর্ণ চাঁদকে ফ্লাওয়ার মুনও বলা হয়ে থাকে। কারণ এটি বসন্তকালীন ফুল ফোটার সময় ঘটে থাকে।  

পূর্ণ গ্রহণের সময় চাঁদের বুকে পৌঁছানো সূর্যের সব আলোই যাবে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে। পৃথিবীর সব স্থানের সূর্যোদয় ও সূর্যাস্তের আলো পড়বে চাঁদের বুকে, যা হবে রক্তিম।  

ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী গ্রেগরি ব্রাউন বলেন, ‘পৃথিবীর বিভিন্ন স্থানের সূর্যোদয় ও সূর্যাস্ত বায়ুমণ্ডল হয়ে চাঁদের পৃষ্ঠে প্রতিফলিত হওয়ায় এটি রক্তিম লাল বর্ণ ধারণ করবে। ’

গ্রেগরি ব্রাউন বলেন, প্রথম অংশের চন্দ্রগ্রহণ যুক্তরাজ্য থেকে ভালোভাবেই দেখা যাবে। স্থানীয় সময় বিকেল ৪টা ২৯ মিনিটে চাঁদ লাল হয়ে যাবে এবং পূর্ণ গ্রহণ হবে। ৭টা ৫০ মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ চলবে।

ব্রাউন আরো বলেন, আমেরিকা মহাদেশে এই দৃশ্য ৮৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। যুক্তরাষ্ট্র ও কানাডার পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এই দৃশ্য খালি চোখে দেখা যাবে। আর বাইনোকুলার বা টেলিস্কোপ দিয়ে চাঁদের লাল রঙের দেখা মিলবে।

এই বিজ্ঞানী আরো বলেন, ‘খোদ চাঁদের বুক থেকে মিলবে এর সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য। যদি কোনো মহাকাশচারী এ সময় চাঁদের মাটিতে দাঁড়িয়ে পৃথিবীর দিকে তাকান, তাহলে তিনি আমাদের গ্রহের চারপাশে একটি লাল রিং দেখতে পাবেন। ’ সূত্র : বিবিসি


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত