নওগাঁর সীমান্তে বাংলাদেশি রাখালের ওপর বিএসএফ’র নির্মম নির্যাতন

bcv24 ডেস্ক    ১১:০৭ এএম, ২০১৯-০৪-২৮    425

নওগাঁর সীমান্তে বাংলাদেশি রাখালের ওপর বিএসএফ’র নির্মম নির্যাতন

নওগাঁর সাপাহার সীমান্তে এক বাংলাদেশী যুবকের উপর অমানবিক ও নির্মম নির্যাতন চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

গতকাল শনিবার ভোর রাতে উপজেলার আদাতলা সীমান্তের বিপরীতে ভারতের রাঙ্গামাটি ৬০বিএসএফ ক্যাম্পের জোয়ানরা এ নির্মম নির্যাতন চালায়। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে গত শুক্রবার দিবাগত রাতে একদল গরু ব্যাবসায়ীর সাথে উপজেলার দক্ষিন পাতাড়ী (তুলশী ডাঙ্গা) গ্রামের কাবির উদ্দীন এর ছেলে আজিম উদ্দীন ওরফে ভুট্টু (২০) রাখাল হিসেবে ভারত অভ্যন্তরে গরু আনতে যায়। গরু নিয়ে তারা গতকাল শনিবার ভোরে সীমান্তের ২৪২পিলার এলাকা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে ভারতের বামন গোলা থানার, রাঙ্গামাটি ক্যাম্পের ৬০ বিএসএফ’র টহলরত জোয়ানরা তাদের পিছু ধাওয়া করে।

এ সময় অন্যান্যরা গরু রেখে পালিয়ে আসতে সক্ষম হলেও আজিম উদ্দীন বিএসএফ’র হাতে ধরা পড়ে। পরে বিএসএফ তাকে ক্যাম্পে নিয়ে গিয়ে আটকে রেখে তার দুই হাতের প্রত্যেকটি আঙ্গুলের নখ প্লাস দিয়ে উপড়ে ফেলে এবং শারিরীক নির্যাতন করে। 

এ সময় আজিম উদ্দীন বিএসএফ’র অমানুষিক নির্যাতনে জ্ঞান হারিয়ে ফেললে অচেতন অবস্থায় তাকে সীমান্তবর্তী পুর্ণভবা নদীর জিরো পয়েন্টে বিএসএফ ফেলে রেখে চলে যায়। ভোর ৫টার দিকে ১৬বিজিবি’র আদাতলা ক্যাম্পের একটি টহল দল ওই এলাকায় নিয়মিত টহলে গিয়ে নদীর কিনারে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। এরপর সকাল ১০টার দিকে আদাতলা বিজিবি ক্যাম্পের সদ্যসরা আহত যুবককে সাপাহার উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সের ভর্তি করায়। 

বিএসএফ’র নির্যাতনের শিকার আহত আজিম উদ্দীন এখন সাপাহার হাসপাতালে ভর্তি রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আদাতলা বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছিল। 

এ ব্যাপারে সকাল থেকে আদাতলা বিজিবি ক্যম্পের কমান্ডারের সাথে ফোনে কথা বলার চেষ্টা করলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি না হওয়ায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি তবে বিজিবি-১৬ ব্যাটালিয়ান অধিনায়ক লে: কর্ণেল তুহিন মোহাম্মাদ মাসুদ ঘটনার কথা স্বীকার করেছেন ও বিজিবির পক্ষ থেকে সাপাহার থানায় একটি মামলা দায়ের করা প্রস্তুতি চলছে বলেও তিনি স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত