মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১১ এএম
নেত্রকোনার কলমাকান্দায় যৌতুক না দেয়ায় পারভীনা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে গত শুক্রবার ভোরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বামী শফিকুল ইসলাম (৪৫) ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ থানায় মামলা হয়েছে।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই দিনের সকাল সাড়ে ১০ টায় পারভীনের স্বামী শফিকুল ইসলাম (৪৫) ও শ্বশুর তোরাব আলীকে (৭০) তাদের বাড়ি কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের শিধলী পূর্বপাড়া গ্রাম থেকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের নিকট গৃহবধু পারভীনাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক স্বামী শফিকুল ইসলাম। গতকাল শনিবার দুপুরে আটককৃত পারভীনা স্বামী ও শ্বশুরকে নেত্রকোণা জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে পারভীনা হত্যার ঘটনায় গত শুক্রবার মধ্যরাতে নিহতের সহোদর ছোট ভাই আবু ইউসুফ বাদী হয়ে স্বামী, শ্বশুর ও শ্বাশুরীসহ অজ্ঞাত আরও দুই জনকে আসামি করে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এর আগে গত শুক্রবার স্বামী শফিকুল ইসলাম ও শ্বশুর তোরাব আলীকে তাদের বাড়ি থেকে আটক করে থানা পুলিশ।
এ মামলায় আরেক আসামি শ্বাশারী সখিনা (৬০) পলাতক রয়েছে।
উল্লেখ্য পারভীনার ভাই নেত্রকোনার বারহাট্রা উপজেলার রত্নপুর গ্রামের তরিকুল ইসলাম জানান, শফিকুল ইসলাম ও তার পরিবারের লোকজন যৌতুক লোভী। পারভীনা কে প্রায়শই তারা যৌতুক এনে দিতে চাপ দিতো। ইতোমধ্যে পারভীনা এক লাখ টাকা যৌতুক হিসেবে এনেও দিয়েছে তার স্বামীকে। কিন্তু আরো এক লাখ টাকা এনে না দেয়ায় মাঝে মধ্যেই তার স্বামীসহ সংসারের অন্যান্যরাও তাকে মারধর করতো। গত শুক্রবার ভোরে তার স্বামীর বাড়িতে তাকে অতিরিক্ত পিটিয়েছে বলেই পারভীনের মৃত্যু হয়েছে দাবী করেন তিনি।
পারভীনার গলায়, পিটসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নও রয়েছে। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গত শুক্রবার দুপুরে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে লাশ পাঠায় পুলিশ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত