শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৩ এএম
বৃহস্পতিবার (১৯ মে) সময় টিভিকে এসব তথ্য জানান ভারতীয় পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা একলব্য চক্রবর্তী। তিনি বলেন, ঠিক আগের মতোই পরিষেবা চলবে। যাত্রীদের সবাইকে করোনাবিধি মেনে ট্রেনে ভ্রমণ করার অনুরোধ জানালেন এই কর্মকর্তা। এই খবরে খুশি কলকাতায় আসা বাংলাদেশি পর্যটক থেকে স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট সবাই।
ঢাকা থেকে এসেছেন এস এম মাহাদুল হাসান। তিনি বলেন, এটা খুবই প্রয়োজন ছিল। পর্যটন ভিসা চালুর পর ভারতের বাংলাদেশি পর্যটকদের অপ্রত্যাশিত ভাবে চাপ বেড়েছে। বিমান বন্দরে প্রচুর ভিড়, টিকিটের দামও চড়া। আর সীমান্তগুলোতেও মানুষের ভিড় বাড়ায় লম্বা লাইন দিয়ে ভারতের প্রবেশ করতে হচ্ছে। ফলে পোহাতে হচ্ছে মারাত্বক ভোগান্তি। সরাসরি বাস ও ট্রেন চালু হলে এইচাপ কমবে এবং দুভোর্গ হ্রাস পাবে।
সময় টিভিকে এই বিষয়ে শ্যামলীর কলকাতা অফিসের ম্যানেজার লিটন ধর জানান, সব কিছু ঠিক থাকলে ১ জুন থেকেই সরাসরি বাস চলবে। দীর্ঘ দুই বছর সরাসরি বাস বন্ধ, করোনার কারণে ভিসা বন্ধ থাকায় এই খাত প্রায় শেষ হতে বসেছিল। তবে পরিস্থিতি আবার অনুকূলে ফিরছে।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশি যাত্রীরা আসছেন কলকাতায়। আগামীতে সরাসরি বাস চালু হলে বাংলাদশি পর্যটকদের সংখ্যা বাড়বে তাতে মৃত প্রায় নিউমার্কেটের অর্থনীতি ফের চাঙা হবে।
এপ্রিল মাসের শেষ দিক থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে পর্যটন ভিসা পুরোপুরি চালু করা হয়। এরপরই থেকেই কলকাতায় বাড়তে থাকে বাংলাদেশি পর্যটকদের চাপ। আর এর ফলে পেট্টাপোল-বেনাপোল স্থল সীমান্তে রোজ দীর্ঘ লাইন দিয়ে ভারতের প্রবেশ করতে হচ্ছে কলকাতায় আসা যাত্রীদের।
প্রায় দু-বছর বন্ধ থাকার পর ফের প্রতিবেশী দুই দেশের মানুষের মধ্যে পরিবেষা দেওয়ার ঘোষণা করেছে ভারত-বাংলাদেশ উভয় দেশের রেল দফতর।
আগামী ২৯ মে মৈত্রী, বন্ধন এবং ১ জুন থেকে শিলিগুড়ি-ঢাকা রুটের মিতালী এক্সপ্রেসের পরিষেবা শুরু হচ্ছে। যাত্রীরা বলছেন, করোনা মহামারি অনেকটাই হ্রাস পাওয়ায় ভিসা ব্যবস্থা এখন অনেকটাই স্বাভাবিক।
তবে এখন পর্যন্ত সরাসরি ট্রেন-বাস চালু না হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদেরকে। তবে ট্রেন চালু হওয়ার খবরে খুশি কলকাতায় আসা বাংলাদেশি পর্যটকরা। খুশি স্থানীয় পর্যটন ব্যবসায়ীরাও।
গত বছর ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই দিন ট্রেনটি চিলাহাটি-হলদিবাড়ি রুটে পরীক্ষামূলকভাবে চলাচল করে।
তবে করোনার কারণে ট্রেনটি এতো দিন নিয়মিত চলাচল শুরু করতে পারেনি। প্রায় দুই বছর পর আবারও ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে বলে ভারতের সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, জুন মাসে ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বাংলাদেশ সফরে আসছেন। তার ওই সফরের সময় দুই দেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালী এক্সপ্রেস চলাচল আবার শুরু হবে।
গত ২৩ মার্চ ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠক করেন রেলমন্ত্রী নূরল ইসলাম সুজন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় মৈত্রী, বন্ধন এবং মিতালী এক্সপ্রেস ট্রেন চালুর বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের নিয়মিত পর্যটন ভিসা চালু হলেই বন্ধ ট্রেনগুলো চালু করা হবে বলে মত দেন উভয় দেশের প্রতিনিধিরা।
মিতালী এক্সপ্রেস উদ্বোধনের সময় রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ থেকে সোম ও বৃহস্পতিবার মিতালী এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাবে। ভারতের জলপাইগুড়ি থেকে ছাড়বে রোববার ও বুধবার। ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে দুপুর ১২টা ১০ মিনিটে, ঢাকা ক্যান্টনমেন্টে পৌঁছাবে রাত ১০টা ৩০ মিনিটে।
একইভাবে ঢাকা থেকে ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, ভারতে পৌঁছাবে সকাল ৭টা ৫ মিনিটে। ট্রেনটি দিনের বেলা ৪৫৬ আসন নিয়ে এবং রাতে ৪০৮ আসন নিয়ে চলাচল করবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত