সর্বকনিষ্ঠ পাইলট হিসেবে একা বিশ্বভ্রমণের রেকর্ড গড়তে যাচ্ছেন ম্যাক রাদারফোর্ড

bcv24 ডেস্ক    ০২:২৬ এএম, ২০২২-০৫-২০    89


সর্বকনিষ্ঠ পাইলট হিসেবে একা বিশ্বভ্রমণের রেকর্ড গড়তে যাচ্ছেন ম্যাক রাদারফোর্ড

বিশ্বভ্রমণের লক্ষ্যে একাই বিমান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সবচেয়ে কম বয়সী পাইলট ম্যাক রাদারফোর্ড। আরেকটি রেকর্ডের হাতছানি তার সামনে। সব ঠিকঠাক থাকলে সর্বকনিষ্ঠ পাইলট হিসেবে একা বিশ্বভ্রমণের নজির গড়বেন ১৬ বছর বয়সী এ ব্রিটিশ কিশোর।

ইতোমধ্যে, সাহারা মরুভূমি পাড়ি দিয়ে কেনিয়ায় পৌঁছেছে ম্যাক রাদারফোর্ডের ছোট্ট বিমান। সর্বকনিষ্ঠ পাইলটকে শুভেচ্ছা জানাতে আগে থেকেই সেখানে অপেক্ষায় ছিলেন নাইরোবি বিমানবন্দরের কর্মীরা।

জানা গেছে, পাইলট বাবা-মায়ের সন্তান ম্যাকের বিমানের সাথে সখ্যতা শুরু শৈশবেই। মাত্র ৭ বছর বয়সে প্রথমবার ককপিটের নিয়ন্ত্রণ নেন নিজ হাতে। এরপর, মাত্র ১৫ বছর বয়সেই বিমান চালনার লাইসেন্স পেয়ে গড়েন বিশ্ব রেকর্ড।

প্লেন চালানো শেখা প্রসঙ্গে পাইলট ম্যাক রাদারফোর্ড বলেন, বলতে গেলে জন্মের পর থেকেই উড়ছি আমি। ৭ বছর বয়সে প্রথমবার বিমান চালাতে গিয়ে খুব ভয় পেয়েছিলাম। বাবা পাশেই ছিলেন বলে সব ঠিকঠাক চলছিল। তখন থেকেই ফ্লাইংয়ের প্রতি প্রবল আগ্রহ তৈরি হয় আমার।

সামনেই বিশ্ব রেকর্ডের হাতছানি কেমন লাগছে? জানতে চাইলে ম্যাক বলেন, আমার ভ্রমণের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে উৎসাহিত করতে চাই।

দুই সিটের একটি আলট্রালাইট এয়ারক্রাফট নিয়ে গত মার্চে বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে যাত্রা শুরু করেন ম্যাক। খোদ নির্মাতা প্রতিষ্ঠান শার্ক অ্যারো এই যাত্রাকে চরম ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়েছে। এমনকি প্রকল্পের অংশীদার হতেও রাজি হয়নি প্রতিষ্ঠানটি। তবে নিজের অদম্য ইচ্ছাশক্তি নিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেন এ ব্রিটিশ কিশোর। তার লক্ষ্য় আরও চারটি আফ্রিকান ও ভারত মহাসাগরীয় দেশ। তারপর মধ্যপ্রাচ্য, এশিয়া ও উত্তর আমেরিকা হয়ে ফিরবেন ইউরোপে।

তবে এ পর্যন্ত ম্যাকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সাহারা মরুভূমির ওপর দিয়ে প্লেন চালানো। বালির কারণে দৃষ্টিসীমা কমে যায়, খুব সাবধানে চালাতে হয়। বিমানবন্দরের খুব কাছে না আসা পর্যন্ত রেডিও সংযোগ পাওয়াও বেশ মুশকিলের হলেও সাহারায় এখন পর্যন্ত নিরাপদেই প্লেন উড়িয়েছেন ম্যাক।

প্রসঙ্গত, ম্যাকের আগে সবচেয়ে কমবয়সী পাইলট হিসেবে একক বিশ্বভ্রমণের রেকর্ড গড়েছেন ১৮ বছরের ট্র্যাভিস লুডলো। আর ১৯ বছর বয়সে কনিষ্ঠতম নারী পাইলট হিসেবে রেকর্ড গড়েছেন ম্যাকেরই বড় বোন জারা রাদারফোর্ড।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত