শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৪৯ এএম
বিশ্বজুড়ে
করোনা মহামারি এখনো চলমান। মৃত্যুহার
কমলেও এখনো প্রতিদিন করোনায়
মানুষ মারা যাওয়ার খবর
বের হচ্ছে। এর মধ্যেই আবার
দেখা দিয়েছে বিরল এক রোগ
‘মাঙ্কিপক্স’। ইউরোপের বেশ
কয়েকটি দেশে এই রোগে
আক্রান্ত রোগী শনাক্ত হলেও
কাউকে কোনো পদক্ষেপ নিতে
দেখা যায়নি। প্রথমবারের মতো বেলজিয়াম মাঙ্কিপক্সের
প্রার্দুভাব ঠেকাতে
বিশেষ নির্দেশনা দিয়েছে। মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীদের ২১ দিনের কোয়ারেন্টিনে
থাকার নির্দেশনা দিল ইউরোপের এই
দেশটি। গত শুক্রবার দেশটির
স্বাস্থ্যবিষয়ক কর্তৃপক্ষ রিস্ক অ্যাসেমেন্ট গ্রুপ এ নির্দেশনার কথা
জানায়। খবর আরটি নিউজের
মাঙ্কিপক্স
ভাইরাসে তিনজন শনাক্ত হওয়ার পর কোয়ারেন্টিনের নির্দেশনা
দিল বেলজিয়াম কর্তৃপক্ষ। এরপর গতকাল রোববার
সেখানে আরও একজনের শরীরে
মাঙ্কিপক্স শনাক্ত হয়।
বেলজিয়ামের
ভাইরোলজিস্ট মার্ক ফন রানসট সামাজিক
যোগাযোগমাধ্যমে চতুর্থ রোগী শনাক্তের বিষয়টি
তুলে ধরেন। তিনি বলেন, আগের
তিনজনের মতো এই ব্যক্তিও
আন্তর্জাতিক সমকামী ফেটিশ উত্সব ডার্কল্যান্ডসের সঙ্গে যুক্ত ছিলেন। চলতি মাসের প্রথম
দিকে অ্যান্টওয়ার্পে এ উৎসব অনুষ্ঠিত
হয়েছিল।
ওই উৎসবে অংশ নেওয়াদের সতর্ক
করে মার্ক ফন রানসট বলেন,
এটা গুরুত্বপূর্ণ যে ডার্কল্যান্ডস ফেস্টিভ্যালে
উপস্থিত প্রত্যেককে যেকোনো উপসর্গের বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি
দাবি করেন, যে হারে মাঙ্কিপক্স
ছড়িয়ে পড়ছে এই ভাইরাসের
ক্ষেত্রে এমনটি আগে শোনা যায়নি।
যদিও রোগটি নিরাময়যোগ্য এবং কয়েক সপ্তাহের
মধ্যেই আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যান। সাধারণত
পশ্চিম ও মধ্য আফ্রিকায়
এ ভাইরাসটি বেশি দেখা যায়।
এদিকে
ক্যানারি দ্বীপপুঞ্জের গ্রান ক্যানারিয়া উত্সবে পুরো ইউরোপ থেকে
প্রায় ৮০ হাজার মানুষ
অংশগ্রহণ করেছিলেন। স্পেন, ইতালি ও টেনেরিফ দ্বীপের
ক্ষেত্রে ওই উৎসবটিকে সম্ভাব্য
মাঙ্কিপক্স ‘সুপার-স্প্রেডার’ ইভেন্ট হিসাবেও ট্যাগ করা হয়েছে। বিশেষ
করে স্পেনের রাজধানী মাদ্রিদ ভাইরাসের হটস্পট হিসেবে আবির্ভূত হয়েছে। সেখানে ৩০ জনের বেশি
রোগী শনাক্ত হয়েছে।বেলজিয়াম সরকার সন্দেহভাজন আক্রান্ত ব্যক্তিদের স্বেচ্ছায় বিচ্ছিন্ন হয়ে থাকার জন্য
সতর্ক করেছে। একই সঙ্গে তাঁদের
চিকিৎসকের সঙ্গে কথা বলতে এবং
হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগের জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।
বিবিসির
এক প্রতিবেদনে বলা হয়, এখন
পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে মাঙ্কিপক্সে
আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী পাওয়া যায়
যুক্তরাজ্যে। এরপর ইউরোপের স্পেন,
জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি, সুইজারল্যান্ডে ও সুইডেনেও এই
রোগে আক্রান্ত রোগী পাওয়া যায়।
ইউরোপের
দেশগুলোসহ কানাডা ও অস্ট্রেলিয়ায় ৮০
জনের বেশি লোকের মাঙ্কিপক্স
সংক্রমণ ধরা পড়ে। সাম্প্রতিক
বছরগুলোয় আফ্রিকার পশ্চিম ও মধ্যাঞ্চলে মাঙ্কিপক্সে
আক্রান্ত হাজারো রোগী শনাক্ত হলেও
ইউরোপ ও উত্তর আমেরিকার
দেশগুলোয় এত দিন রোগটির
প্রাদুর্ভাব দেখা যায়নি।
ইসরায়েল
ও সুইজারল্যান্ড জানিয়েছে, তাদের দেশে একজন করে
রোগী শনাক্ত হয়েছে। তারা সম্প্রতি বিদেশ
সফর করে এসেছে। ইসরায়েল
সন্দেহভাজন আরও কয়েকজন রোগীর
পরীক্ষা-নিরীক্ষা করছে।
বিশ্ব
স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত শনিবার সতর্ক
করে বলেছে, মাঙ্কিপক্স আরও ছড়াতে পারে।
ডব্লিউএইচওর মতে, এ পর্যন্ত
পাওয়া তথ্য নির্দেশ করছে,
এই রোগ মানুষ থেকে
মানুষে সংক্রমিত হয়। লক্ষণ আছে
এমন সংক্রমিত ব্যক্তির সঙ্গে সংস্পর্শে আসার মাধ্যমে এটি
হচ্ছে।
মাঙ্কিপক্সের
প্রাদুর্ভাবের বিষয়টি বিজ্ঞানীদের কাছে বড় ধাক্কা
হয়ে এসেছে। তবে তাঁরা বলছেন,
এটি ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়ানোর
ও ব্যাপকভাবে জনগণের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস বলছে,
মাঙ্কিপক্স থেকে সৃষ্ট অসুস্থতা
মৃদু। রোগী কয়েক সপ্তাহের
মধ্যে ভালো হয়ে যায়।
মাঙ্কিপক্সের
জন্য নির্দিষ্ট কোনো টিকার কথা
এখনো বলেননি বিশেষজ্ঞরা। তবে বিবিসি বলছে,
কয়েকটি দেশ এরই মধ্যে
গুটিবসন্তের টিকা সংরক্ষণ করতে
শুরু করেছে।
গুটিবসন্তের
সঙ্গে মাঙ্কিপক্সের মিল রয়েছে বলে
এ টিকা ৮৫ শতাংশ
কার্যকর হতে পারে বলে
মনে করছেন গবেষকেরা।
যুক্তরাজ্যে
এ ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি আফ্রিকার
দেশ নাইজেরিয়া ভ্রমণ করে এসেছেন। তাই
ধারণা করা হচ্ছে, তাঁরা
ভাইরাসটির পশ্চিম আফ্রিকান ধরনে আক্রান্ত হয়েছেন।
এই ধরনে আক্রান্ত ব্যক্তির
উপসর্গ সাধারণভাবে মৃদু বলে ধরা
হলেও তা এখনো নিশ্চিত
নয়।=
এ রোগের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, ঘেমে যাওয়া, পিঠে
ব্যথা, মাংসপেশির টান ও অবসাদ।
জ্বর কমলে শরীরে দেখা
দেয় ফুসকুড়ি। অধিকাংশ ঘটনায় শুরুতে মুখে ফুসকুড়ি দেখা
দেয়। পরে শরীরের অন্যান্য
অংশে ছড়িয়ে পড়ে; বিশেষ করে
হাতের তালু ও পায়ের
তলায়।
ফুসকুড়িগুলো
অত্যন্ত চুলকানি সৃষ্টি করতে পারে। চূড়ান্ত
পর্যায়ে খোস-পাঁচড়ায় পরিণত
হওয়ার আগে এগুলো পরিবর্তিত
হয় ও কয়েকটি ধাপ
অতিক্রম করে। পরে এগুলো
পড়ে যায় এবং এসব
স্থানে ক্ষতচিহ্ন তৈরি হতে পারে।
সাধারণত
সংক্রমণ একপর্যায়ে নিজে থেকেই কেটে
যায়। ১৪ থেকে ২১
দিনের মধ্যে সেরে ওঠেন রোগী।
কোনো
সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এলে মাঙ্কিপক্স ছড়াতে
পারে। ভাইরাসটি শরীরে প্রবেশ করে ভঙ্গুর ত্বক,
শ্বাসনালি, চোখ, নাক বা
মুখের মাধ্যমে।
যৌন
সম্পর্কের মাধ্যমেও এ রোগ ছড়াতে
পারে—আগে এমনটা বলা
না হলেও এখন ধারণা
করা হচ্ছে, যৌন মিলনের সময়
সরাসরি সংস্পর্শে এ ভাইরাসের সংক্রমণ
ঘটতে পারে।
সংক্রমিত
বানর, ইঁদুর ও কাঠবিড়াল এবং
ভাইরাসযুক্ত বস্তু যেমন বিছানাপত্র ও
জামাকাপড়ের সংস্পর্শে এলেও ছড়াতে পারে
ভাইরাসটি।
এ পর্যন্ত মাঙ্কিপক্স সংক্রমণের যত ঘটনার কথা
জানা গেছে, তাতে অধিকাংশ ক্ষেত্রে
উপসর্গ মৃদু হতে দেখা
গেছে। কখনো কখনো লক্ষণগুলো
ছিল চিকেনপক্স বা জলবসন্তের মতো।
কয়েক সপ্তাহে তা নিজে থেকেই
সেরে গেছে।
তবে
মাঙ্কিপক্স কখনো গুরুতর হয়ে
উঠতে পারে। ঘটতে পারে মৃত্যুও।
যেমনটা খবর পাওয়া গেছে
পশ্চিম আফ্রিকায়।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত