শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৪৯ এএম
ফিলিস্তিনের গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের অর্থমন্ত্রী আবদুল্লাহ ইউসুফ ফয়সাল সাবরি ও গোষ্ঠীটির ব্যবসায়িক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। মঙ্গলবার এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।
জর্ডানের নাগরিক আবদুল্লাহ ইউসুফ ফয়সাল সাবরি হামাসের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অন্যতম। বহু বছর ধরে তিনি গাজায় হামাস নিয়ন্ত্রিত প্রশাসনের অর্থমন্ত্রী ও গোষ্ঠীর অর্থনৈতিক বিভাগের প্রধানের দায়িত্বে আছেন।
এছাড়া হামাসের যেসব বিনিয়োগকারী ও কোম্পানির সঙ্গে ফিলিস্তিনের এই সশস্ত্র গোষ্ঠীর সম্পর্ক রয়েছে, তাদের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে ট্রেজারি বিভাগের মূল লক্ষ্যবস্তু হামাসের বিনিয়োগ কার্যালয়কে নিষ্ক্রিয় করা। এই কার্যালয়ের মালিকানায় ৫০ কোটি ডলারের বেশি সম্পদ রয়েছে বলে আরব নিউজকে জানিয়েছেন ট্রেজারি বিভাগের সন্ত্রাসবাদে অর্থায়ন ও অর্থনৈতিক অপরাধ বিভাগের সহকারী সচিব এলিজাবেথ রোসেনবার্গ।
রোসেনবার্গ বলেন, ‘হামাসের বেশ কিছু গোপন বিনিয়োগের তথ্য আমাদের কাছে রয়েছে। তাদের বিনিয়োগ কার্যালয় এসব দেখাশোনা করে এবং এসব বিনিয়োগ থেকে যথেষ্ট অর্থ আয় করে এই রাজনৈতিক গোষ্ঠী।’
১৯৮৭
সালে ইয়াসির আরাফাতের প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) বিরোধিতায় হামাসের জন্ম। পিএলও বিরোধী শক্তি হিসেবে দাঁড় করাতে শুরুর
দিকে ইসরায়েল সরকার হামাসকে অর্থ সহায়তা দিয়েছিল
বলে অনেকক্ষেত্রে দাবি করা হয়।
তবে সংগঠনটির প্রতিষ্ঠায় কোনো ধরনের ভূমিকার
কথা বরাবরই অস্বীকার করে এসেছে সংশ্লিষ্টরা।
হামাস
আদর্শগতভাবে আলাপ-আলোচনা ও
বৈঠকের ভিত্তিতে ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানের বিরোধী।
তার পরিবর্তে এই গোষ্ঠী বিশ্বাস
করে, সশস্ত্র সংগ্রামের মধ্যেই লুকিয়ে আছে ফিলিস্তিনের জনগণের
মুক্তি ও স্বাধীন-সার্বভৌম
ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা।
পিএলও-র মতো হামাস
ইসরায়েলের অস্তিত্বের অধিকারে বিশ্বাস করে না। ইসরায়েল,
গাজা ও পশ্চিম তীরকে
একক ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে তারা।
২০০৭
সাল থেকে গাজা উপত্যকা
নিয়ন্ত্রণ করে আসছে হামাস।
ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বেশিরভাগ দেশের কাছে তারা সন্ত্রাসী
সংগঠন হিসেবে বিবেচিত।
‘আর
তারপর এই অর্থ তারা
ব্যয় করে সন্ত্রাসবাদী কার্যক্রমে।
গাজার অধিবাসীরা যে ব্যাপক দরিদ্রতার
মধ্যে দিন যাপন করছে,
তার জন্য প্রধানত দায়ী
হামাস।’
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত