শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৪ এএম
দেশে
ডলারের বাজারে চরম
অস্থিরতা বিরাজ করছে। হু
হু করে বাড়ছে দাম।
এমন পরিস্থিতিতে ডলারের সংকট
কাটাতে বাংলাদেশ ব্যাংককে
সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছে
বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস
অ্যাসোসিয়েশন (বাফেদা)।
সংগঠনটির
প্রস্তাবে মধ্যে অন্যতম হলো, বৈধভাবে পাঠানো
রেমিট্যান্সের প্রণোদনা আড়াই শতাংশ থেকে
বাড়িয়ে পাঁচ
শতাংশ করা, বাজারের চাহিদা
বিবেচনা করে ডলার সরবরাহ
করা, বাজারের গতিবিধি পর্যবেক্ষণ সাপেক্ষে ডলার ক্রয়-বিক্রয়ে
আন্ত-ব্যাংক বিনিময় হার পুনঃনির্ধারণ করা।
আর সকল অনুমোদিত ডিলার
(এডি) ব্যাংক বিদেশি এক্সচেঞ্জ হাউজগুলো থেকে ‘একক বিনিময় হারে’
লেনদেন করবে এবং সেই
হার আন্ত-ব্যাংকের মধ্যে
লেনদেনর থেকে কমপক্ষে শূন্য
দশমিক এক শতাংশের কম
হবে। এই একক বিনিময়
হার কঠোরভাবে তদারকি করবে বাংলাদেশ ব্যাংক।
ডলারের
বাজারে অস্থিরতা কাটাতে গত ১৯ মে
বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে লেখা চিঠিতে বাফেদার
পক্ষ থেকে এসব প্রস্তাব
জানানো হয়েছে।
এ চিঠি পাঠানোর আগে
নিজেদের মধ্যে
বৈঠক করেন বাফেদার
নেতারা। এসব প্রস্তাব নিয়ে বাংলাদেশ ব্যাংকের
সঙ্গে বৃহস্পতিবার বিকেলে
বৈঠকে বসবে
বাফেদা।
বাফেদার
প্রস্তাবে আরও বলা হয়,
এডি ব্যাংকগুলো রপ্তানির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী কর্তনমূল্যের
সুযোগ নিশ্চিত করবে এবং রপ্তানির
কাগজপত্র যাচাই করবে। এছাড়া একমাত্র বাংলাদেশ ব্যাংক আমদানির এলসি বিল ও
সরকারি বাধ্যতামূলক পাওনা পরিশোধে বৈদেশিক মুদ্রার বাড়তি চাহিদার তারল্য সরবরাহ করবে। আর রাষ্ট্রায়ত্ত এডি
ব্যাংকগুলো নিজস্ব উৎস থেকে কেবল
সরকারের বাণিজ্য ও বাধ্যতামূলক পাওনা
বড় জোড় তিন মাসের
জন্য পরিশোধ করবে। তবে এসব ব্যাংক
সরকারের আন্তঃব্যাংক বাজার পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার উৎস হিসাবে ব্যবহার
হবে না।
বাফেদার
চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের
ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান
প্রধান সাংবাদিকদের জানান, দেশে এখন আমদানির
জন্য যে পরিমাণ অর্থ
বা ডলার খরচ হচ্ছে,
তা রপ্তানি ও প্রবাসী আয়
দিয়ে মিটছে না। এর ফলে
সংকট তৈরি হয়েছে। এজন্য
বাজারে ডলারের সংকট দেখা দিচ্ছে।
বাংলাদেশ ব্যাংক যে পরিমাণ ডলার
বিক্রি করছে, সেটি চাহিদার তুলনায়
পর্যাপ্ত নয়। ফলে প্রতি
মাসে প্রায় ১০০ কোটি ডলার
ঘাটতি তৈরি হয়েছে।
খোঁজ
নিয়ে জানা গেছে, খোলাবাজারে
ডলারের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে এসেছে। রাজধানীতে
বুধবার প্রতি ডলার ৯৮-৯৯
টাকায় বেচাকেনা হয়েছে। আর বাংলাদেশ ব্যাংক
৮৮ টাকা ৯০ পয়সা
দরে ডলার বিক্রি করছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত