শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৫ এএম
যেকোনো
উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে পরিবেশ
ও প্রতিবেশ রক্ষার ওপর গুরুত্ব আরোপের
নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি
বলেছেন, যেকোনো প্রকল্প নিলে সেখানে পরিবেশটা
যাতে গুরুত্ব পায়, সেদিকে সবার
দৃষ্টি দিতে হবে। জলাধার
সংরক্ষণ, পর্যাপ্ত সবুজ এলাকা রাখা
ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা
রেখেই প্রকল্প
বাস্তবায়ন করতে হবে।
বুধবার
সকালে গণভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
এবং রাজউক উপস্থাপিত কয়েকটি নির্মাণ প্রকল্পের নকশার উপস্থাপনা পর্যবেক্ষণকালে এসব কথা বলেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর
প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ কথা জানানো হয়।
প্রধানমন্ত্রী
শেখ হাসিনা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
এবং রাজউক প্রস্তাবিত ঢাকার শেরে বাংলা নগরে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক
ভবন নির্মাণ, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের শিবচরে শেখ হাসিনা আন্তর্জাতিক
কনভেনশন সেন্টার নির্মাণ, কনজারভেশন অফ ফ্লাড ফ্লো
জোন অ্যাট তুরাগ রিভার অ্যান্ড কমপ্যাক্ট টাউনশিপ ডেভলপমেন্ট ও কেরানীগঞ্জ ওয়াটার
ফ্রন্ট স্মার্ট সিটি নির্মাণ প্রকল্পসমূহের
স্থাপত্য-নকশার উপস্থাপনা পর্যবেক্ষণ করেন।
যত্রতত্র
যাতে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতে যাতে
না পারে সে বিষয়ে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি
বলেন, শিল্প প্রতিষ্ঠানগুলো প্রতিটি এলাকায় নির্দিষ্ট শিল্প জোনে হবে। যেখানে-সেখানে অপরিকল্পিত শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে
না। এ বিষয়টি গুরুত্ব
দিয়ে দেখতে হবে।
শিল্প
প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে
ডাইভারসিটি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে
প্রধানমন্ত্রী বলেন, অ্যাগ্রো প্রসেসিং ও আইটি ডিভাইস
সংক্রান্ত শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর
গুরুত্ব দেওয়া প্রয়োজন।
প্রধানমন্ত্রী
রপ্তানি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
এ ক্ষেত্রে তিনি ছোট ছোট
ইন্ডাস্ট্রিকে ভর্তুকি দেওয়ার কথাও বলেন।
এ সময় চিফ হুইপ
নূর-ই-আলম চৌধুরী,
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক
ড. আব্দুস সোবহান গোলাপ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল
হোসেন মিয়া, গৃহায়ন ও গণপূর্ত সচিব
মো. শহীদ উল্লা খন্দকারসহ
সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত