ইউক্রেনের গম পেতে হলে নিষেধাজ্ঞা তুলতে হবে পশ্চিমকে, শর্ত রাশিয়ার

bcv24 ডেস্ক    ১২:২২ এএম, ২০২২-০৫-২৬    95


ইউক্রেনের গম পেতে হলে নিষেধাজ্ঞা তুলতে হবে পশ্চিমকে, শর্ত রাশিয়ার

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র তার মিত্ররা রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা জারি করেছে, সেসবের মধ্যে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই থেকে গম, ভোজ্য তেল, তেলবীজ অন্যান্য খাদ্যপণ্যবাহী জাহাজগুলোকে ইউক্রেনের বন্দর ছেড়ে যাওয়ার ব্যবস্থা করবে রাশিয়া।

বুধবার রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো।

তিনি বলেছেন, বন্দরের জাহাজ চলাচল পথে মাইন পেতে রেখেছে ইউক্রেন। যদি যুক্তরাষ্ট্র তার মিত্ররা রাশিয়ার ওপর জারি করা অর্থনৈতিক পণ্য রপ্তানি বিষয়ক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেয়, সেক্ষেত্রে রাশিয়ার মাইন অপসারণ করে বন্দরগুলো জাহাজ চলাচলের উপযোগী করা হবে।

রুদেনকো বলেন, ‘ইউক্রেনের বন্দরগুলোর জাহাজ চলাচল পথে মাইন পেতে রেখেছে দেশটির সেনাবাহিনী। কারণে একদিকে খাদ্যপণ্যবাহী জাহাজগুলো বন্দর ত্যাগ করতে পারছে না, অন্যদিকে নতুন জাহাজও বন্দরে ভিড়তে পারছে না।

আমরা বরাবরই বলে আসছি, বর্তমানে বিশ্বজুড়ে যে খাদ্য সংকট শুরু হয়েছে, তার সমাধানে আমাদের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ইউক্রেনের বন্দরগুলোকে মাইনমুক্ত করতে রাশিয়া সহযোগিতা করতে পারে, তবে এক্ষেত্রে আমাদের শর্ত হলোঅর্থনীতি পণ্য রপ্তানি বিষয়ক যেসব নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর দিয়েছে যুক্তরাষ্ট্র তার মিত্ররা, সেসব প্রত্যাহার করে নিতে হবে।

পৃথক এক সাক্ষাৎকারে রাশিয়ার সংবাদমাধ্যম রিয়া নভোস্তিকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রশাসনের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে রুশ সরকারি কর্মকর্তাদের আলোচনা চলছে।

পশ্চিমের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে সাক্ষাৎকারে আন্দ্রেই রুদেনকো বলেন, ইউক্রেনের পণ্যবাহী জাহাজাগুলোকে নিরাপত্তা দেওয়ার অজুহাতে যদি পশ্চিমা দেশের কোনো জাহাজ কৃষ্ণসাগরে প্রবেশ করে, সেক্ষেত্রে পরিণতি গুরুতর হবে।

তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন, আপাতত কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্র ইউরোপের নেই।

কৃষ্ণসাগরের তীরবর্তী ওডেসা ইউক্রেনের প্রধান সমুদ্র বন্দর। এছাড়াও আরও দুটি সমুদ্রবন্দর রয়েছে দেশটিরখেরসন মারিউপোল।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ অভিযান শুরুর পর থেকে বন্ধ ইউক্রেনের সব সমুদ্রবন্দর। বন্দরগুলো যেন রুশ সামরিক বাহিনী ব্যবহার করতে না পারে, সেজন্য বন্দরের জাহাজ চলাচল পথে মাইন পেতে রেখেছে ইউক্রেনের সেনাবাহিনী।

তবে এই কারণে বিপাকে পড়েছে পণ্যবাহী জাহাজগুলো। পথে মাইন থাকার কারণে একদিকে যেমন ইউক্রেনের পণ্যবাহী জাহাজ বন্দর ছেড়ে যেতে পারছে না, অন্যদিকে বিদেশি জাহাজও প্রবেশ করতে পারছে না।

এদিকে, বন্দরগুলো বন্ধ থাকায় ইউক্রেনের খাদ্যগুদামগুলোতে আটকে আছে প্রায় আড়াই কোটি টন গম।

রাশিয়া ইউক্রেন বিশ্বের সবচেয়ে বড় খাদ্যপণ্য যোগানদাতা দেশ। আন্তর্জাতিক বাজারে ৩০ শতাংশেরও বেশি গমের যোগান আসে রাশিয়া ইউক্রেন থেকে। গমের পাশাপাশি ভুট্টা সূর্যমুখী তেল রপ্তানিতেও বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ইউক্রেন।

কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের খাদ্যশস্য ভোজ্য তেলের রপ্তানিতে ধস নেমেছে। ফলে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে খাদ্যপণ্যের দাম।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি এক আহ্বানে বলেছেন, যদি অবিলম্বে ইউক্রেনে আটকে থাকা খাদ্যশস্য ভোজ্য তেল আন্তর্জাতিক বাজারে আনার ব্যবস্থা না করা হয়, তাহলে খাদ্যাভাব প্রকট হয়ে চলতি বছরই দুর্ভিক্ষ দেখা দেবে বিশ্বের বিভিন্ন প্রান্তে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত