শনিবার, ১ আগস্ট ২০২৬ ১১:৪৮ এএম
তিউনিশিয়ার উপকূল থেকে সমুদ্রপাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে নিহত হয়েছেন ১ জন, নিখোঁজ হয়েছেন আরও ৭৫ জন। এছাড়া জীবিত অবস্থায় ২৪ জনকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড বাহিনী।
অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং তিউনিশিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এক বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বুধবার এক প্রতিবেদনে আইওএমের পক্ষ থেকে বলা হয়, লিবিয়ার উপকূলীয় শহর জাওয়ারা থেকে কয়েকদিন আগে শতাধিক অভিবাসন প্রত্যাশী নিয়ে ইতালির উদ্দেশে রওনা হয়েছিল নৌকাটি।
পথে তিউনিশিয়া উপকূলের কাছে এসে ডুবে যায় নৌকাটি। তার ফলেই নিখোঁজ হন অন্তত ৭৫ জন অভিবাসনপ্রত্যাশী, বাকিদের মধ্যে ২৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তিউনিসিয়ার কোস্টগার্ড বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে এক অভিবাসন প্রত্যাশীর মরদেহ সাগর উপকূল থেকে উদ্ধার করেছেন তারা।
ভূমধ্য সাগরের এক তীরে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া ও লিবিয়া, অপর তীরে রয়েছে ইউরোপের দেশ ইতালি। বৈধ কাগজপত্রহীন অভিবাসন প্রতাশীরা চোরাপথে ইউরোপে প্রবেশ করতে যে দুই জলপথ ব্যবহার করেন, ভূমধ্য সাগর তার একটি।
অপর পথটি হলো আটলান্টিক মহাসাগর। মহাসাগরের মরক্কো উপকূল থেকে প্রতি বছর অনেক অভিবাসন প্রত্যাশী স্পেনের উদ্দেশে পাড়ি জমান।
সুদূর অতীত থেকে অভিবাসন প্রত্যাশীরা এ দু’টি পথ ব্যবহার করলেও গত ২০১৫ সাল থেকে এ দুই পথে বাড়তে থাকে বৈধ কাগজপত্রহীন অভিবাসন প্রত্যাশীদের চলাচল। প্রতিবছরই বাড়ছে এই সংখ্যা।
বিদসঙ্কুল
এই সমুদ্রযাত্রায় নৌকাডুবির মতো দুর্ঘটনাও ঘটে
নিয়মিতই। চলতি বছরের গত
কয়েক মাসেই শত শত অভিবাসনপ্রত্যাশীর
মৃত্যু হয়েছে নৌকা ডুবে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত