মিশন এক্সট্রিম: গোপনে শেষ হলো বাংলাদেশের শুটিং

bcv24 ডেস্ক    ০৫:৫৬ পিএম, ২০১৯-০৪-২৮    566


মিশন এক্সট্রিম: গোপনে শেষ হলো বাংলাদেশের শুটিং

গাজীপুরের গহীন জঙ্গল, রাজধানীর উত্তরা, মিরপুরসহ বেশ কয়েকটি স্থানে টানা দেড় মাস চলেছে ‘মিশন এক্সট্রিম’-এর শুটিং।

এর ছবির অভিনয় শিল্পীরা ছাড়াও পুলিশ, বোমা নিষ্ক্রিয় দল ও বিশেষ বাহিনীর সদস্যরাও বিশাল এই ইউনিটে কাজ করছেন। শুটিংয়ে কখনও হয়েছে বোমা বিস্ফোরণ, কখনও গুলি বর্ষণের মতো ঘটনাও। কিন্তু ঘুণাক্ষরেও মিডিয়াসহ কেউ-ই টের পাননি পুরো শুটিং যজ্ঞ।

কারণ সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত এ ছবিটির কাজ হয়েছে কঠোর গোপনীয়তায়।

শুটিংয়ের ভিডিও বা ছবি তো দূরের কথা এর শিল্পীদের পোশাকের ধরন প্রকাশ করতেও দেয়নি টিম। আর এভাবেই বাংলাদেশ অংশের পুরো দৃশ্যধারণ শেষ করেছে পুরো ইউনিট।

বিষয়টিজানালেন এর পরিচালক সানী সানোয়ার। বললেন, ‘আমরা টানা শুটিং করেছি। আমাদের লক্ষ্য ছিল, এপ্রিলের মধ্যে ছবির দৃশ্যধারণ শেষ করা। সেই অনুযায়ী কাজ হয়েছে। আর একটু শুটিং বাকি। সেটি হবে দেশের বাইরে। মধ্যপ্রাচ্যের কোনও একটি দেশে এটি হবে। ছবির সর্বশেষ অবস্থা জানাতে আমরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। সেখানে সব তুলে ধরা হবে।’

দৃশ্যধারণে গোপনীয়তা প্রসঙ্গে বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ এ কর্মকর্তা  আরও বলেন, ‘চলচ্চিত্রটিতে আমরা অনেক ঝুঁকি নিয়েছি। অনেক গুরুত্বপূর্ণ বিষয় এতে যুক্ত। আবার বেশ বড় পরিসরে আমাদের কাজ করতে হয়েছে। পুরো কাজটি খুব দ্রুত সময়ের মধ্যে করতে চেয়েছি। কারণ এতে টিম স্পিরিটটা থাকে। তাই আমাদের মনোযোগ রাখতে চেয়েছি শুটিংয়ে। আমাদের পরিকল্পনা ছিল, শুটিং শেষ করার পর অন্যদিকে মনোযোগ দেওয়া। এ ছাড়া পোস্টারের মাধ্যমে এর লুকগুলো প্রকাশ করতে চাই। তাই এতদিন এর কোনও ফুটেজ বা ছবি প্রকাশ করা হয়নি।’

বামে শুভর ফিটনেস প্রস্তুতি, ডানে গাজীপুরের গহীন জঙ্গলে টিম ‘মিশন এক্সট্রিম’ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। আরও আছেন সাদিয়া আন্দালিব নাবিলা, তাসকিন রহমান, এবিএম সুমন, শামস সুমন, মাজনুন মিজান, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

শুভবলেন, ‘ছবিটির জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছি। চাইছি যতটা সম্ভব পারফেক্ট কাজ করতে। দর্শকরা দেখলেই সেটি বুঝতে পারবেন।’

‘ঢাকা অ্যাটাক’-এর পর বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। যৌথ পরিচালক হিসেবে আছেন ফয়সাল আহমেদ।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত