পাকিস্তানে উত্তেজনা, অগণতান্ত্রিক শক্তির হস্তক্ষেপের শঙ্কা

bcv24 ডেস্ক    ১২:৩১ এএম, ২০২২-০৫-২৬    102


পাকিস্তানে উত্তেজনা, অগণতান্ত্রিক শক্তির হস্তক্ষেপের শঙ্কা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে নতুন নির্বাচনের দাবিতে পাকিস্তান তেহরিক--ইনসাফ (পিটিআই) সমর্থকেরা রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চ (আজাদি মার্চ) শুরু করেছেন। এই কর্মসূচি ঠেকাতে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সরকার মরিয়া চেষ্টা চালাচ্ছে। ফলে লংমার্চকে ঘিরে দেশটির অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। 

 

 পাকিস্তানের রাজনীতিতে অতীতে ভীতি ছড়ানোর কৌশল কখনো কাজে আসেনি। এবারও হয়তো কাজে আসবে না। তাই ইমরান খানের লংমার্চ ব্যর্থ করতে পিএমএল-এন সরকার দমনপীড়ন পিটিআইয়ের নেতাকর্মীদের গ্রেপ্তারের যে কৌশল হাতে নিয়েছে, সেটা বুমেরাং হতে পারে। এটি রাজনৈতিক অচলাবস্থাকে আরও জোরালো করতে পারে। তবে পিএমএল-এন কেন মনে করছে যে এমন পরিস্থিতি পিটিআইয়ের বিরুদ্ধে তাদের রাজনৈতিক অবস্থান পোক্ত করতে সহায়ক হবে, তা স্পষ্ট নয়।

 

পাকিস্তানের রাজনীতিতে অতীতে ভীতি ছড়ানোর কৌশল কখনো কাজে আসেনি। এবারও হয়তো কাজে আসবে না। তাই ইমরানের লংমার্চ ব্যর্থ করতে পিএমএল-এন সরকার দমনপীড়ন পিটিআইয়ের নেতাকর্মীদের গ্রেপ্তারের যে কৌশল হাতে নিয়েছে, সেটা বুমেরাং হতে পারে।

 

শুরুর দিকে পিএমএল-এন সরকার ইঙ্গিত দিয়েছিল, তারা ইমরান খানকে নির্বিঘ্নে লংমার্চ করতে দেবে। তবে চলতি মাসের শুরুর দিকে সরকারের অবস্থান বদলে যায়। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বৈঠকে বসেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর বড় ভাই নওয়াজ শরিফ। দেশটির সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রীর বৈঠকের পর পিএমএল-এন সরকার ইমরানের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা জানায়। পাকিস্তানের বর্তমান সরকারের মতে, আগাম নির্বাচন হবে কি না, সেই সিদ্ধান্ত ইমরান খানের নির্দেশিত পথে নেওয়া হবে না।

 

স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে পিটিআইয়ের লংমার্চ ঠেকাতে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা পেয়েই মাঠে নেমেছেন সানাউল্লাহ। তাঁর নির্দেশে পিটিআই নেতাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে পুলিশ। তল্লাশি অভিযানে বহু পিটিআই সমর্থক গ্রেপ্তার হয়েছেন। রাজধানী ইসলামাবাদ, লাহোর, করাচি রাওয়ালপিন্ডিসহ অন্যান্য বড় শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ইসলামাবাদে আসার প্রধান সড়ক অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। এমনকি ইসলামাবাদেররেড জোনেরনিরাপত্তায় সেনাবাহিনীর সাহায্য চেয়েছে শাহবাজ শরিফ সরকার। খবর প্রকাশিত হয়েছে, ইমরান খানকেও আটক করা হতে পারে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে লংমার্চের অনেক ছবি ভিডিও ছড়িয়েছে। এতে দেখা যায়, পুলিশ পিটিআই নেতা-কর্মীদের সঙ্গে বেশ কঠোর আচরণ করছে। এতে ক্ষোভ ছড়িয়েছে সরকারবিরোধীদের মধ্যে। মুখোমুখি অবস্থানে রয়েছে দুপক্ষ। কেউই কাউকে ছাড় দিতে নারাজ। সংবাদ সম্মেলনে রানা সানাউল্লাহ বলেছেন, পিটিআই নেতা-কর্মীদের কোনোভাবেই লংমার্চ করে ইসলামাবাদে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না।

 

সরকারি এমন সিদ্ধান্তে শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার খর্ব হওয়ায় ক্ষুব্ধ পিটিআইয়ের নেতা-কর্মী সমর্থকেরা। ফলে ইসলামাবাদ আশপাশের এলাকা রণক্ষেত্র হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। পিটিআইয়ের কয়েকজন নেতার বক্তব্যে এমন আভাস পাওয়া গেছে। দেশটিতে ২০১৪ সালের সরকারবিরোধীরক্তাক্তবিক্ষোভের সময় একই ঘটনা ঘটেছিল।

 

একইভাবে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ইমরান খান পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আগেই আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার জন্য সরকারকে চাপ দিতে বিচার বিভাগ সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। ইসলামাবাদ অভিমুখে লংমার্চ সফল করার বিষয়েও অনড় তিনি। নিজের কর্মী-সমর্থকদের সরকার পুলিশের কঠোর অবস্থানে আতঙ্কিত না হতে আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন রেখেছেন, তারা (সরকার) ঠিক কতজনকে গ্রেপ্তার করতে পারবে?

 

এটাই পাকিস্তানের এখনকার পরিস্থিতি। আগাম নির্বাচনের দাবিতে পিটিআই পিএমএল-এন সরকার মুখোমুখি অবস্থানে। বিশ্লেষকদের অনেকের মতে, ক্ষমতার এই দ্বন্দ্ব দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। জন্য দুপক্ষ সমানভাবে দায়ী।

 

বর্তমান সরকার ইতিমধ্যে তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। সরকারের অল্প কয়েক দিনের কার্যক্রমে প্রমাণ হয়েছে, তারা প্রধান প্রধান চ্যালেঞ্জ, জনগণের সমালোচনা পিটিআইয়ের রাজনৈতিক প্রভাব মোকাবিলায় সক্ষম নয়। নিজেদের প্রভাব ধরে রাখতে তাই পিএমএল-এন সরকার মরিয়া হয়ে উঠেছে। জন্য প্রয়োজনে শক্তিপ্রয়োগেও তাদের আপত্তি নেই।

 

অন্যদিকে পিটিআই প্রধান ইমরান খান রাষ্ট্র সরকারের ওপর ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছেন। তিনি পুরো রাজনৈতিক ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি করতে কার্যত সফল হয়েছেন। জন্য যতই মূল্য চোকাতে হোক না কেন, ইঞ্চি পরিমাণ ছাড় দিতে রাজি নন তিনি। ইমরান খান বলেছেন, কোনো শক্তি আজাদি মার্চ ঠেকাতে পারবে না।

 

পাকিস্তানে রাজনৈতিক প্রতিপক্ষগুলোর এমন অনড় মুখোমুখি অবস্থান ভবিষ্যতে ভালো কিছুর ইঙ্গিত দেয় না। অনেকে মনে করছেন, এমন পরিস্থিতি দেশটির শক্তিশালী অগণতান্ত্রিক শক্তিকে হস্তক্ষেপ করার সুযোগ তৈরি করে দিচ্ছে। দেশটির অতীত ইতিহাস আমাদের সেটাই মনে করিয়ে দেয়। আর এমনটা হলে তা পাকিস্তানের জন্য ক্ষতির কারণ হবে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত