শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৪ এএম
আশ্রয়ণ
প্রকল্প নিয়ে বাংলাদেশের যেকোনো
জায়গায় কেউ দুর্নীতি করলে
তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন
আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (২৭
মে) বেলা পৌনে ১১টায়
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামে চলমান আশ্রয়ণ প্রকল্প কাজ পরিদর্শন শেষে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে
মন্ত্রী এ কথা বলেন
সম্প্রতি
আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম করার অভিযোগে আখাউড়া
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার ও সহকারী কমিশনার
(ভূমি) সাইফুল ইসলামকে রাঙ্গামাটি এবং বান্দরবানে বদলি
করা হয়েছে।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, যাদেরকে জড়িত দেখা গেছে,
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও যদি কেউ
জড়িত থাকে অথবা বাংলাদেশের
যেকোনো জায়গায় কেউ আশ্রয়ণ প্রকল্প
নিয়ে দুর্নীতি করে তবে তার
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পদ্মা
সেতু থেকে হাজার হাজার
কোটি টাকা লুট করা
হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে
আইনমন্ত্রী বলেন, উনারা মিথ্যা বলতে এবং সন্ত্রাস
করতে অভ্যস্ত। বাংলাদেশের ভালো কিছু হোক- সেটা
তারা চান না।
এ জন্য হিংসায় প্রধানমন্ত্রী
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যে
স্বপ্নের পদ্মা সেতু বানাতে পেরেছে
এবং সেটা বাংলাদেশের জনগণের
অর্থায়নে সেটা উনাদের সহ্য
হচ্ছে না। সে জন্য
এসব অপপ্রচার করছে। দেশের মানুষকে অনুরোধ করব এসব অপপ্রচারে
যেন কান না দেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো.
শাহগীর আলম, পুলিশ সুপার
মো. আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা
কাজল, কসবা উপজেলা পরিষদের
চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, পৌরসভার মেয়র গোলাম হাক্কানী,
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম প্রমুখ
উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত