শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৫ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ২৪ মে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ৬০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে ছাত্রলীগ। শুক্রবার (২৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ছাড়াও সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, ঢাবি ছাত্রদলের সদস্য সচিব মো. আমানুল্লাহ আমানসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৫০-৬০ জন নেতাকর্মী লাঠিসোটা, লোহার রডসহ হত্যার উদ্দেশ্যে হামলা করেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটজন সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হন। এছাড়াও অনেক শিক্ষার্থী আহত হন।
মামলার বাদী জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ২৪ মে মধুর ক্যান্টিন থেকে স্লোগান দিতে দিতে হলের দিকে যাচ্ছিলাম। এমন সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়। এতে আমাদের শহীদুল্লাহ হলের আটজনসহ ফজলুল হক ও জগন্নাথ হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা আহত হন। হামলার বিচার চেয়ে আজ আমি বাদী হয়ে মামলাটি করেছি।
মামলার
বিষয়ে শাহবাগ থানার ওসি মওদূদ হাওলাদার
বলেন, ২৪ মে ছাত্রলীগের
নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের
ওপর হামলার অভিযোগে ৫০-৬০ জনকে
আসামি করে জাহিদুল ইসলাম
জাহিদ মামলা করেছেন। আমরা মামলাটি নিয়েছি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত